সর্বশেষ খবর:

অচেতন করে ভাবীকে ধর্ষণ

কেশবপুরে অচেতন করে এক গৃহবধূকে ধর্ষণ করেছে তার প্রতিবেশী দেবর।

মঙ্গলবার গভীর রাতে উপজেলার তেঘরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। বুধবার সকালে গৃহবধূর স্বজনরা বিবস্ত্র অবস্থায় দেখে প্রথমে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং উন্নত চিকিৎসার জন্য বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করেন।

ওই গৃহবধূ ডেল্টা লাইফ ইনস্যুরেন্স কোম্পানিতে মাঠকর্মী হিসেবে কাজ করেন।

নির্যাতিতা গৃহবধূ জানান, প্রতিবেশী তাহের আলীর ছেলে মূসাসহ (সম্পর্কে দেবর) অন্যরা তাদের বাড়িতে মাঝে মধ্যে আসা যাওয়া করতেন। সম্পর্কে দেবর হওয়ায় তাদের আপ্যায়ন করা এবং কখনও কখনও তারা চানাচুর, পুরি ও সিঙ্গাড়া নিয়ে আসতেন। মঙ্গলবার রাতে মূসা সিঙ্গাড়া নিয়ে আসলে সেটা তিনি খেয়ে অজ্ঞান হয়ে পড়েন। এরপর দিন সকালে ঘরের দরজা খোলা দেখে স্বজনার তাকে বিবস্ত্র পড়ে থাকতে দেখেন।

ওই গৃহবধূর এক আত্মীয় জানান, প্রথমে তাকে কেশবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার দুপুরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনাটি তারা শুক্রবার কেশবপুর থানা পুলিশকে লিখিতভাবে জানাবেন বলে জানান তিনি।

এ ব্যাপারে কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল জানান, বৃহস্পতিবার তিনি ঘটনাটি শুনেছেন। তবে ওই গৃহবধূর পরিবারের পক্ষ থেকে এখনও কেউ তাকে লিখিতভাবে জানায়নি। তার দপ্তরে অভিযোগ এলে ব্যবস্থা নেয়া হবে।
    Blogger Comment
    Facebook Comment