সর্বশেষ খবর:

অভিনেত্রীর মৃত্যুর খবর পেয়ে আরেক অভিনেত্রীর আত্মহত্যার চেষ্টা



'তুমি আসবে বলে' সিরিয়ালে একত্রে অভিনয় করতেন দিশা ও সুচন্দ্রা। সিরিয়ালে অভিনয় করতে গিয়ে পরিচয় হয় দুজনের। সেখান থেকেই তাদের মধ্যে গড়ে ওঠে এক ঘনিষ্ঠ সম্পর্ক। সম্পর্কের ঘনিষ্ঠতা থেকে একসঙ্গে থাকতেও শুরু করেন দুজনে। কিন্তু দিশার পরিবার এই সম্পর্ক মেনে নিতে পারেনি। এমনকি সমাজ ও পারিবারিক চাপে তাদের সম্পর্কের মধ্যে ফাটল ধরতে শুরু করে। খবর সূত্রে জানা যায়, দুই বন্ধুর বাড়িতে এসে সুচন্দ্রাকে অপমান করে বাড়ি থেকে বের করে দিয়েছিল দিশার পরিবার। এরপর দিশার বন্ধু অভিনেতা ভিভান ঘোষের সঙ্গেই বিয়ে ঠিক করা হয় দিশার। এরপর নিজেদের বাসস্থান নাইরোবিতে (ওখানেই থাকে দিশার পরিবার) ফিরে যায় তারা। এই থেকেই আত্মহত্যার পথ বেছে নিলেন কলকাতার টেলিভিশনের পরিচিত মুখ অভিনেত্রী দিশা গাঙ্গুলি। বাড়ির চাপ, সম্পর্কের টানাপোড়েন সবকিছুর জেরে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেন দিশা। তার বাড়ির পরিচারিকা এই খবর জানায় সুচন্দ্রাকে। খবর শুনে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বন্ধু সুচন্দ্রা ব্যানার্জিও। তাকে উদ্ধার করে ভর্তি করা হয় হাসপাতালে। সেখান থেকে তাকে অন্যত্র সরিয়ে নিয়ে গিয়েছে সুচন্দ্রার পরিবার। তবে দিশা মারা গেলেও বেঁচে রয়েছেন সুচন্দ্রা।
    Blogger Comment
    Facebook Comment