পুলিশ ও সংবাদ মাধ্যমের খবরে সোমবার বলা হয়েছে, এমি মামিয়া (২৯) নামের এই জাপানী নারী বাথরুম দুর্গন্ধ করায় রান্নাঘরের ছুরি দিয়ে তার স্বামীর মুখে এলোপাতাড়ি আঘাত করেন।
হত্যা চেষ্টার অভিযোগে তাকে গ্রেফতার করেছে পুলিশ।
জিজি প্রেস ও অন্যান্য স্থানীয় সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, মামিয়ার রাগ দ্বিগুণ বেড়ে যায় যখন তিনি দেখেন বাথরুম শেষে হাত না ধুয়েই তার স্বামী তাদের তিন বছরের ছেলেকে টয়লেট করানোর চেষ্টা করছেন।
তার উদ্ধৃতি দিয়ে জিজি প্রেস আরো বলছে, টয়লেট এতোই দুর্গন্ধযুক্ত ছিল যে বাচ্চাও এটি ব্যবহার করতে পারছিল না।

Blogger Comment
Facebook Comment