শনিবার সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে কয়েকটা একইরকমের ছবি। ছবিগুলোতে আল মাহমুদ এবং আরেক তরুণীকে মালা পরিহিত অবস্থায় দেখা যায়। ওই তরুণীকে সুলতানা হাবিবা দাবি করে ফেসবুকে লেখা হয়েছে, ‘৭৯ বছর বয়সে ইসলামী ছাত্রী সংস্থার নেত্রী হাবীবা সুলতানা ও আল মাহমুদ সম্প্রতি কেন্দ্রীয় শিবির নেতার প্রত্যক্ষ তত্তাবধানে কবির সঙ্গে মালা বদল করেছেন। জামাত ও শিবির কর্মীরা এই অনুষ্ঠানে পাহারা দেয়’ সুলতানার আগের একজন স্বামী আছে দাবি করে এতে আরও লেখা হয়, স্বামী আতিক রায়হানকে এখনও আইন বা ধর্মমতে ত্যাগ করেননি সুলতানা।
কথিত বিয়ের এই গুঞ্জনকে সম্পূর্ণ মিথ্যাচার বলে দাবি করেছেন আল-মাহমুদের ব্যক্তিগত সহকারী আবিদ আজম। আবিদ আজম দাবি করেন, ‘‘এ বিষয়টি সম্পূর্ণ মিথ্যে, বানোয়াট এবং ভিত্তিহীন। আল-মাহমুদ একজন বয়োবৃদ্ধ মানুষ। তাকে হেয় করার জন্যই এরকম একটি মিথ্যে ঘটনা রটানো হয়েছে।”
ছবির প্রসঙ্গে আজম জানান, ছবিটি গত বছরের একটি সামাজিক অনুষ্ঠানের ছবি। ওই অনুষ্ঠানে আল-মাহমুদের সাথে ওই মেয়েটিকেও সম্মানিত করা হয়।
সূত্র : প্রিয় .কম
Blogger Comment
Facebook Comment