সিলেট: অসামাজিকতার দায়ে সিলেট নগরীর বিভিন্ন হোটেলে অভিযান চালিয়ে পাঁচ তরুণীসহ নয়জনকে আটক করেছে পুলিশ।
বুধবার রাত ৯টা থেকে বৃহস্পতিবার ভোর পর্যন্ত নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়।
আটককৃতরা হলেন- নরসিংদী জেলার সদর উপজেলার বেলানগর গ্রামের শ্রী রঞ্জনের মেয়ে মালা (৩০), কক্সবাজারের রামু কুনিয়া পালং গ্রামের শফিউল আলমের মেয়ে বৃষ্টি (২৩), কুমিল্লা জেলার বুড়িচর হরিপুর গ্রামের মাহতাব শেখের মেয়ে মালা বেগম (৩১), নারায়ণগঞ্জ জেলার রুপগঞ্জ মুন্সিগাঁওয়ের শরিফ উল্লাহর মেয়ে রিতা বেগম (২৩), নওগাঁ জেলার নয়াগাঁও বালিগ্রামের কাজী সৈকতের মেয়ে লিজা বেগম (২৫)।
সুনামগঞ্জের দিরাই উপজেলার হোসেনপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আক্তার হোসেন (২০), সিলেটের দক্ষিণ সুরমার মোগলাবাজার থানার তুরন মিয়ার ছেলে বিল্লাল উদ্দিন (২৪), ওসমানীনগর থানার পাঁচপাড়া গ্রামের ইসপাত আলীর ছেলে রিপন তালুকদার (২৪), সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলার কাপনা গ্রামের সুপতি মিয়ার ছেলে কামাল হোসেন (২৪)।
পুলিশ জানিয়েছে, বুধবার রাতে কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ ও এসআই দেলোয়ার সিলেট নগরীর বিভিন্ন আবাসিক হোটেলে অভিযান চালান। অভিযানকালে অসামাজিক কাজে লিপ্ত থাকার অভিযোগে নয়জনকে আটক করা হয়।
এ ব্যাপারে বৃহস্পতিবার দুপুরে সিলেট কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুহেল আহমদ বাংলামেইলকে বলেন, ‘অসামাজিকতার অভিযোগে আটক নয়জনের বিরুদ্ধে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।’

Blogger Comment
Facebook Comment