সর্বশেষ খবর:

দীর্ঘ ছুটিতে যাচ্ছে ঢাবি

গ্রীষ্মের এই উষ্ণ আবহাওয়ায় শহুরে প্রাণ যেন ওষ্ঠাগত। মাঝে মাঝে এক পসলা বৃষ্টি নামে আর নব যৌবন ফিরে পায় প্রকৃতি। তবুও গ্রীষ্মকালীন অবকাশ ছাড়া যেন আর চলে না।

ঢাকা শহরের প্রাণ কেন্দ্রে অবস্থিত চির সবুজ ক্যাম্পাস ঢাকা বিশ্ববিদ্যালয়। রৌদ্রের প্রখরতায় শহরের চতুর্দিক যখন চৌচির প্রকৃতির এই অমোগ নিয়ম থেকে বাদ পড়েনা এই ক্যাম্পাসও।

তাই লেখাপড়ার মাঝে একটু মানসিক প্রশান্তি আনার জন্য প্রতিবারের মতো ঘোষিত হয় গ্রীষ্মকালীন ছুটি। প্রতি বছর জুন মাসে এই ছুটি ঘোষণা করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। কিন্তু এই বছর ছুটির নিয়মটি একটু ব্যতিক্রম।

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক একটি সূত্রে জানা যায়, এবারের গ্রীষ্মকালীন ছুটি আগামী ২১ জুন থেকে পহেলা আগস্ট পর্যন্ত চলবে। দীর্ঘ এই ছুটির মধ্যে রয়েছে রমযান মাস ও ঈদুল ফিতর।

    Blogger Comment
    Facebook Comment