বরিশাল লাইভ: মোবাইলে পরিচয়ের সূত্র ধরে পরিচয়। অতঃপর আড়ালে আবডালে দেখা করা। সেখান থেকেই প্রেমের শুরু। এভাবেই চলছিল তাদের। কিন্তু এ সুখ বেশিদিন সইলোনা স্কুলছাত্রীর। প্রেমিকের উপর আস্তে আস্তে যখন তার পূর্ণ বিশ্বাস আসতে শুরু করলো। ঠিক সে সময় ঘটলো বিপত্তি।
প্রতারক প্রেমিকের পাল্লায় পড়ে সর্বনাশ ডেকে আনলেন স্কুলছাত্রী। প্রেমিকের সঙ্গে দেখা করতে গিয়ে গণধর্ষণের শিকার হতে হয়েছে তাকে। সেখানে প্রেমিক ও তার তিনবন্ধু মিলে ওই ছাত্রীটিকে গণধর্ষণ করা হয়েছে। এঘটনায় কথিত প্রেমিকসহ চার যুবককে প্রেফতার করেছে পুলিশ।
রোববার রাতে উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের কাগাশুরা বাজার থেকে তাদের প্রেফতার করা হয়। সোমবার তাদের আদালতে হাজির করা হয়।
প্রেফতারকৃতরা হল- প্রেমিক কাওসার হোসেন (২২), সজল হোসেন (২১), মিরাজ খন্দকার (২৫) ও বাবু সরদার (২২)।
পুলিশ জানায়, পূর্ব পরিকল্পনা অনুযায়ী গত ১ মে রাত সাড়ে ৯টার দিকে স্কুলছাত্রীকে ফোন করে বাসার পাশে একটি নির্জন স্থানে ডেকে নিয়ে যান প্রেমিক কাওসার হোসেন। এ সময় তার তিন বন্ধু সজল হোসেন, মিরাজ খন্দকার ও বাবু সরদারও সঙ্গে ছিল। পরিকল্পনা অনুযায়ী তারা চার বন্ধু মিলে স্কুলছাত্রীকে গণধর্ষণ করে।
সম্মানের ভয়ে স্কুলছাত্রী বিষয়টি বেশ কয়েকদিন বিষয়টি চাপা দিয়ে রাখে। কিন্তু রোববার সে অসুস্থ্য হয়ে পড়লে বিষয়টি জানাজানি হয়ে যায়।
পরে বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানা পুলিশের ওসি মো. কাজী মাহবুবুর রহমান অভিযান চালিয়ে ঘটনার সঙ্গে জড়িত ৪জনকে প্রেফতার করে। পরে তাদের বিরুদ্ধে একটি ধর্ষণ মামলা দায়ের করা হয়।

Blogger Comment
Facebook Comment