সর্বশেষ খবর:

বার ডান্সার ঋতুপর্ণা

পরনে ছোট পোশাক, চোখে-মুখে আবেদনের ছোঁয়া। কলকাতার এক বারে, গানের তালের সঙ্গে কোমর দোলাতে দেখা গেল ঋতুপর্ণা সেনগুপ্তকে। না ভুল বুঝবেন না। চরিত্রের প্রয়োজনে এবার বার ডান্সার হয়েছেন নায়িকা। সম্প্রতি তাঁরই শুটিং হয়ে গেল বেলেগাছিয়ার একটি বাড়িতে।

অনেক বছর পর আবার বাংলা ছবির ডাইরেকশনে আসছেন নীতীশ রায়। আর নীতিশের ছবিতেই একজন বার ডান্সারের চরিত্রে অভিনয় করছেন ঋতুপর্ণা। ছবির নাম “তদন্ত”। ছবির গল্প নিয়েও বেশ এক্সসাইটেড নীতিশ জানান, ” একটি খুন নিয়ে গল্প। ছবিতে ক্রাইসিসও রয়েছে”। মানে এককথায় পুরোদস্তুর মশালাদার ছবি হতে চলেছে ‘তদন্ত’।
ঋতু ছাড়াও ছবিতে অভিনয় করছেন রাহুল, প্রিয়াঙ্কা, বাদশা মৈত্র, গৌতম হালদার ও দেবশঙ্কর হালদার। ছবির কাহিনি লিখেছেন গান্ধর্ব-রাজা। চিত্রনাট্য লিখেছেন দেবাঋতু দত্ত। ছবির সুরকার রকেট মণ্ডল। প্রযোজক তপেন্দু বসু ও শঙ্কর বসু।
    Blogger Comment
    Facebook Comment