সর্বশেষ খবর:

বাজেটের রাতেই বাড়ল মোবাইলে কথা বলার খরচ

বাজেট ঘোষণার রাত থেকেই কার্যকর হলে গেল মোবাইল ফোন ব্যবহারের ওপর ৫ শতাংশ সম্পূরক শুল্ক। এর ফলে গ্রাহকের খরচ বাড়ল ৫ দশমিক ৭৫ শতাংশ।

বৃহস্পতিবার অর্থমন্ত্রী আবুল মাল মুহিত মোবাইল ফোন ব্যবহারের ওপর নতুন করে ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করেন।

আর প্রস্তাবের পরক্ষণেই জাতীয় রাজস্ব বোর্ড একটি এসআরও জারি করে। যেখানে রাতেই এই কর কার্যকর করতে ছয়টি মোবাইল ফোন অপারেটরকে নির্দেশনা দেওয়া হয়। ফলে রাত থেকেই ওই নির্দেশনা বাস্তবায়নে কাজ শুরু করে মোবাইল অপারেটররা।

অপারেটররা তাদের বিলিং সিস্টেম আপডেট করে নতুন ৫ শতাংশ সম্পূরক শুল্ক বিলের মধ্যে যোগ করে দেয়। ফলে আজ রাত থেকেই গ্রাহকরা তাদের কথা বলা, ডেটার ব্যবহার, এসএমএস, এমএমএস এবং সকল ধরনের ভ্যালু অ্যাডেড সার্ভিসের জন্যে বাড়তি পয়সা গুনবেন।


গ্রাহক আগে যেখানে ১০০ টাকা খরচের পর ১৫ টাকা ভ্যাট দিতেন এখন এই ১১৫ টাকায় গ্রাহককে আরো ৫ শতাংশ সম্পূরক শুল্ক দিতে হবে। ফলে তাকে আরো ৫ দশমিক ৭৫ টাকা খরচ করতে হবে। সব মিলে একশ টাকার সেবায় গ্রাহককে গুনতে হবে ১২০ দশমিক ৭৫ টাকা।

গত বছর ২০১৪-১৫ বাজেট এক শতাংশ সারচার্জ আরোপের প্রস্তাব করেও সরকার পরে তা আর বাস্তাবয়ন করতে পারেনি। তবে এবার প্রথম রাতেই এটি কার্যকর করে ফেলল।

অন্যদিকে বৃহস্পতিবার দিবাগত রাত থেকেই সবগুলো অপারেটর এটি বাস্তবায়ন করে ফেলে। একাধিক সংবাদপত্রেও শুক্রবার সকালে এ বিষয়ে বিজ্ঞাপন প্রকাশ করছে অপারেটররা। ।

নতুন এই শুল্ক কাঠামোতে সরকারের প্রায় আরো ১০০০ হাজার কোটি টাকা আয় হবে।

source : techsohor
    Blogger Comment
    Facebook Comment