সর্বশেষ খবর:

সুধীরের তিন পাশে পুলিশি বেষ্টনি

ঢাকা: গত রোববার মহেন্দ্র সিং ধোনির ভারত ওয়ানডে সিরিজ হারের পর পুরো বাংলাদেশ জুড়ে চলছে বিজয়-উৎসব। সেদিন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ায়ে অতিথি দলকে উৎসাহ দিতে মাঠে আসেন ভারতীয় সমর্থক সুধীর গৌতম। খেলা শেষে মাঠ থেকে বের হওয়া সময় স্বাগতিক সমর্থকরা সুধীরের সঙ্গে বাজে ব্যাবহার করেছে বলে অভিযোগ ওঠে।

এ কারণে তাই তৃতীয় ওয়ানডেতে সুধীরকে পুলিশি বেষ্টনি দিয়ে খেলা দেখানোর ব্যাবস্থা করা হয়। ভারতীয় দলের ড্রেসিং রুমের পাশে গ্র্যান্ড স্ট্যান্ডে দাঁড়িয়ে পতাকা নাড়ছেন সুধীর আর তার তিন পাশে পুলিশি বেষ্টনি। আগের ম্যাচে অনাকাংখিত ঘটনা ঘটার কারণে এমন ব্যবস্থা নেয়া বলে জানান বিসিবির প্রধান নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম।

সুধীর গৌতম শচীন টেন্ডুলকারের দারুণ ভক্ত। টেন্ডুলকার খেলা ছাড়লেও তার এই ভক্ত ভারতীয় দলের পৃথিবীর যে প্রান্তে খেলা হোক না কেন সেখানেই উপস্থিত হয়ে যাবেন তিনি। সারা শরীরে ভারতের পতাকার রং দিয়ে আল্পনা এঁকে, বুকে পিঠে ‘মিস ইউ শচীন-১০’ লিখে হাতে জাতীয় পতাকা এবং সঙ্খ বাজিয়ে নিয়ে ধোনি-কোহলিদের সমর্থন জুগিয়ে যান তিনি।

এরআগেও সুধীর প্রায় নায়বার বাংলাদেশে এসেছেন। কখনও বাংলাদেশি সমর্থকের কাছ থেকে এমন বাজে ব্যাবহার কিংবা কোন বিরুপ মন্তব্য তাকে শুনতে হয়নি। তবে রোববার বাংলাদেশ দল ওয়ানডে সিরিজ জয়ের পর মিরপুর শেরেবাংলা স্টেডিয়াম থেকে বের হওয়ার সময় টাইগার সমর্থকরা সুধীরের সঙ্গে বাজে আচারণ করেছে বলে ভারতীয় সংবাদ মাধ্যমে খবর বের হয়। যদিও বাংলাদেশের সংবাদ মাধ্যমে এই খবরের সত্যতা নিয়ে প্রশ্ন ওঠে। তবুও, বিসিবির পক্ষ থেকে জানানো হয়, পরবর্তীতে যাতে এমন ঘটনা না ঘটে- সে জন্য তাকে ভিআইপি নিরাপত্তা দেওয়া হবে।

এ কারণেই তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরুর আগে থেকেই দেখা যায়- সুধীরকে রাখা হয়েছে পুলিশি বেষ্টনিতে। যাতে করে গ্যালারীতে বসে নির্বিঘ্নে এই শচীন ভক্তের খেলা দেখতে কোনোরকম অসুবিধা না হয়। এমনটাই জানিয়েছেন বিসিবির প্রধান নিরাপত্তা বিষয়ক কর্মকর্তা মেজর (অবঃ) হোসেন ইমাম।

প্রথম দুটি ম্যাচের মতো তৃতীয় ওয়ানডে ম্যাচ শুরু হওয়ার আগ থেকে মাঠে প্রবেশ করেন সুধীর গৌতম। অতিথি দলের ক্রিকেটাররা যখন মাঠে শেষ বারের মতো ঝালিয়ে নিচ্ছিলেন তখন এই সমর্থক ভারতীয় পতাকা হাতে গ্র্যান্ড স্ট্যান্ড গ্যালারীতে। দারুন হাসি-খুশি দেখাচ্ছিল তাকে। এ সময় তার পাশে চার-পাঁচজন পুলিশ সদস্যকেও দেখা গেছে।
    Blogger Comment
    Facebook Comment