সর্বশেষ খবর:

পর্নো সাইট নিষিদ্ধ হলো ভারতে!

সরকারিভাবে ঘোষণা না দিলেও ভারতের পরিচিত পর্নো সাইটগুলো দেখা যাচ্ছে না। ঘোষণা দিয়ে বন্ধ করতে গেলে নানা সমস্যার সম্মুখিন হতে হয় তাই চুপিসারে পর্নো ওয়েবসাইটগুলো বন্ধ করে দেয়া হয়েছে বলে ধারণা করছেন অনেকে।

প্রচলিত কোনো পর্নো সাইট সার্চ করলে একটি মেসেজ দেখানো হচ্ছে, ‘This site has been blocked as per the instructions of Competent Authority’।

আপাতত এই তালিকায় স্থান পেয়েছে: Por**ub.com, Bra**ers.com, Re***be.com, Ba**bros.com ইত্যাদি। এসব সাইট সার্চ করলে উপরের একই বার্তা দেখানো হচ্ছে।

প্রথমে এটাকে কোনও সংস্থার নিজস্ব নীতিমালা বলে ভাবা হলেও এয়ারটেল, এমটিএনএল, ভোডাফোন ইত্যাদি ইন্টারনেট সেবাদানকারী সংস্থার সংযোগে দেখার চেষ্টা করা হলেও একই বার্তা চোখে পড়ছে।

কিন্তু এ ব্যাপারে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হয়নি।

তবে এ নিয়ে সামাজিক যোগাযোগ সাইটগুলো শোরগোল পড়ে গেছে। অনেকে আবার সরকারকে তুলোধুনো করছে এই বলে যে, ‘কেন্দ্র সরকারকে কেউ দয়া করে মনে করিয়ে দিক, তারা দেশ চালাতে এসেছে, মরাল সায়েন্সের শিক্ষিক হতে আসেনি।’
    Blogger Comment
    Facebook Comment