সর্বশেষ খবর:

বিশ্বের সবথেকে বেশি ধারণ ক্ষমতার হার্ড ড্রাইভ নিয়ে এলো স্যামসাং


বিশ্বের সবথেকে বেশি ধারণ ক্ষমতার হার্ড ড্রাইভ নিয়ে এলো স্যামসাং। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় অনুষ্ঠিত ফ্ল্যাশ মেমোরি সামিট ২০১৫০-এ স্যামসাং এই হার্ড ড্রাইভটি উন্মুক্ত করে।

হার্ড ড্রাইভটির মোট স্টোরেজ ক্যাপাসিটি ১৬ টেরাবাইট। ২.৫ ইঞ্চি মাপের এ ড্রাইভটিতে ব্যবহার করা হয়েছে স্যামসাংয়ের নতুন ২৫৬ গিগাবাইটের (NAND flash) সলিড স্টেট ড্রাইভ। একই জায়গা ব্যবহার করে স্টোরেজ ক্যাপাসিটি বাড়ানোর জন্যে ২৫৬ গিগাবাইটের ফ্লাশ ড্রাইভগুলোকে গুচ্ছ আকারে একের পর এক লম্বালম্বিভাবে রেখে তৈরি করা হয়েছে নতুন এ ড্রাইভটি।

যদিও এটাকে হার্ড ডিস্ক ড্রাইভ বললে ভুল হবে, কারণ হার্ড ড্রাইভ কাজ করে ঘুর্ণায়মান ম্যাগনেটিক ডিস্কের উপর ভিত্তি করে আর নতুন এ ফ্ল্যাশ ড্রাইভটি কাজ করে ২৫৬ গিগাবাইটের ফ্ল্যাশ ড্রাইভের উপর ভিত্তি করে।

ফ্লাশ মেমোরি সামিট ২০১৫-এ স্যামসাং এ রকম ৪৮টি ফ্ল্যাশ ড্রাইভ ব্যবহার করে ৭৬৮ টেরাবাইটের একটি রেফারেন্স মডেল তৈরি করেছে। প্রাথমিকভাবে এটা এন্টারপ্রাইজ কাস্টমারদের জন্য টার্গেট করে বানানো হয়েছে বলে মন্তব্য অনেকের।

তবে কত দামে এই হার্ড ড্রাইভটি কেনা যাবে, সে ব্যাপারে স্যামসাং কিছু জানায়নি।

তথ্যসূত্র: দ্য ভার্জ
    Blogger Comment
    Facebook Comment