৯ টাকায় ১ জিবি ইন্টারনেট
মাত্র ৯ টাকা রিচার্জ করে রবি’র বন্ধ সংযোগ চালু করলেই পাওয়া যাবে ১ জিবি ইন্টারনেট। সঙ্গে আছে ০.৫ পয়সা প্রতি সেকেন্ড অথবা ১ পয়সা প্রতি সেকন্ডে কল রেটের সুবিধা। অফারটি কেবলমাত্র প্রি-পেইড গ্রাহকদের জন্য।
রবি জানিয়েছে, ২৮ আগস্ট ২০১৫ থেকে পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত এই অফার চালু থাকবে।
এই প্যাকের মেয়াদ ক্রয়ের তারিখ হতে ১০ দিন। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা ১০ দিনে এই প্যাকটি শুধুমাত্র একবার ক্রয় করতে পারবেন। মেয়াদ থাকাকালীন গ্রাহকরা এই প্যাকটি প্রতিদিন রাত ১২টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ব্যবহার করতে পারবেন।
এই প্যাকটি ক্রয় করতে গ্রাহকদের *৮৬৬৬*০৯# নাম্বারে ডায়াল করতে হবে। প্যাকের মূল্য ৯ টাকা + (সম্পূরক শুল্ক + সম্পূরক শুল্কসহ ট্যারিফের উপর ভ্যাট)।
ডাটা ব্যালেন্স চেক করতে গ্রাহকদের *৮৪৪৪*৮৮# নম্বরে ডায়াল করতে হবে।
৯ টাকা রিচার্জে আধা পয়সা/সেকেন্ড কল রেট রবি নম্বরে এবং এক পয়সা/সেকেন্ড কল রেট অন্য অপারেটরের নম্বরে।
এই বিশেষ ট্যারিফ লাভ করতে গ্রাহকদের শুধুমাত্র ৯ টাকা রিচার্জ করতে হবে। ক্যাম্পেইন চলাকালে গ্রাহকরা যত খুশি ততবার এই বিশেষ ট্যারিফ লাভ করতে পারবেন। ৯ টাকা রিচার্জের পর মেয়াদ ১০ দিন।
যদি কোন গ্রাহক ৯ টাকা রিচার্জ না করে থাকে, সেই ক্ষেত্রে সে যেকোনো লোকাল অপারেটারে ১৬ পয়সা/১০ সেকেন্ড ভয়েস ট্যারিফ এবং ৫০ পয়সা প্রতি এসএমএস রেট উপভোগ করবেন।
যদি কোন গ্রাহক অন্য যেকোনো ট্যারিফ প্ল্যানে মাইগ্রেট করেন, তবে তিনি আর এই অফারের বিশেষ ট্যারিফ প্ল্যানের যোগ্য বলে বিবেচিত হবেন না।
গ্রাহকরা ৯ টাকা রিচার্জে ১ জিবি ইন্টারনেট পাবেন। তাদের রবি প্রিপেইড নম্বর (এসএমই, উদ্যোক্তা এবং ইজিলোড ব্যতীত) ব্যবহারের ৭২ ঘণ্টার মধ্যে বিশেষ কল ট্যারিফ পাবেন। বন্ধ সংযোগের গ্রাহকরা তাদের বন্ধ সিম দিয়ে যেকোনো আউটগোয়িং কল, এসএমএস অথবা অন্য যে কোন রাজস্ব জেনারেট করার কার্যকলাপের মাধ্যমে রিঅ্যাক্টিভ হতে পারবেন।
আপনার বন্ধ সংযোগটি অফারের আওতায় আছে কিনা সেটা জানার জন্য যেকোনো রবি নম্বর থেকে নিম্নোক্ত ফরম্যাটটিতে ফ্রি এসএমএস করতে পারবেন: A(space)018XXXXXXXX লিখে ৮০৫০ নম্বরে পাঠিয়ে দিন।

Blogger Comment
Facebook Comment