হঠাৎ বিকিনিতে সোনম কাপুর
আবারো সোশাল মিডিয়া তোলপাড় বলিউডের হট সেনশেসন গার্ল সোনম কাপুরকে নিয়ে। সম্প্রতি তিনি একটি সুইমিংপুলে ধরা দিয়েছেন বিকিনিতে। সেটাও নিজের সেলফিতে!
সম্প্রতি পুলসাইডে কাটানো নিজস্ব মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে পোস্ট করেছেন সোনম। আর দেখতে দেখতে লাইক, শেয়ার, কমেন্ট সেই ছবি হিট।
আগেও একবার ছবির জন্য গোলাপি বিকিনিতে সুইমিং পুলের ধারে দেখা গিয়েছে তাকে। তবে সেবার পুরোদস্তুর মেকআপ সমেত ছিলেন নায়িকা। তবে এবার একেবারে উইথ আউট মেকআপ।
সম্প্রতি মিউজিক প্রডিউসার গুলশন কুমারের প্রতি শ্রদ্ধা জানাতে ৯০-এর দশকের সিনেমা ‘আশিকির’ থেকে ‘ধীরে ধীরে’ গানটি রিমেক করেছেন হানি সিংহ। যেখানে প্রথমবার একসঙ্গে হৃতিকের সঙ্গে জুটি বেঁধেছেন সোনম। বলাবাহুল্য এই গানটি সুপারডুপার হিট।
এদিকে সোনম ব্যস্ত রয়েছেন কিংবদন্তি বিমানবালা নিরোজা বানোটের বায়োপিকের অভিনয় নিয়ে।

Blogger Comment
Facebook Comment