সর্বশেষ খবর:

ঢাবি টিএসসিতে বসানো হচ্ছে সিসি ক্যামেরা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকা ক্লোজসার্কিট ক্যামেরার (সিসি ক্যামেরা) আওতায় আনা হচ্ছে। একই সঙ্গে শাহবাগ এবং কেন্দ্রীয় শহীদ মিনারেও ক্লোজ সার্কিট ক্যামেরা বসানো হবে। অভিজিৎ রায় হত্যাকাণ্ডের প্রেক্ষাপটে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে ‘জার্নি’ নামে একটি বেসরকারি সংগঠন আয়োজিত‘মুক্তিযুদ্ধে পুলিশের অবদান এবং গণতন্ত্র ও মানবাধিকার রক্ষায় পুলিশের ভূমিকা’ শীর্ষক এক আলোচনা সভায় তিনি একথা জানান। ও

ই সভায় প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম বইমেলায় কঠোর নিরাপত্তার মধ্যে অভিজিৎ হত্যাকাণ্ড ঠেকাতে পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করেন।

জার্নির প্রধান উপদেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সাবেক সভাপতি খন্দকার বজলুল হকের সভাপতিত্বে আলোচনা সভায় পুলিশ মহাপরিদর্শক এ কে এম শহীদুল হক, অতিরিক্ত মহাপরিদর্শক মোখলেসুর রহমান, একাত্তরে মুজিবনগর সরকারের গার্ড অব অনার প্রদানকারী পুলিশ কর্মকর্তা মাহবুবউদ্দিন আহমেদ, শহীদ পুলিশকন্যা ফারজানা শাহনাজ মজিদ প্রমুখ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেন ডাকসুর সাবেক ভিপি অধ্যাপক মাহফুজা খাতুন।

আসাদুজ্জামান মিয়া বলেন, ঢাকা শহরে ঢোকা এবং বের হওয়ায় স্থানগুলো (এক্সিট ও এন্ট্রি পয়েন্ট) এবং কূটনৈতিক এলাকাকে ইতোমধ্যেই সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। এই মাসের মধ্যে টিএসসি চত্বর, শহীদ মিনার ও শাহবাগ এলাকাকে সিসিটিভির আওতায় নিয়ে আসা হবে, যার ফলে অপরাধ দমন ও শনাক্ত করা সহজ হবে।

আলোচনা সভায় পুলিশ বাহিনীর সাম্প্রতিক সাফল্যজনক তৎপরতার কথাও তুলে ধরে ঢাকা মহানগর পুলিশ কমিশনার বলেন, ২০১৩ সালে স্বাধীনতাবিরোধীদের ইন্ধনে হেফাজতের তাণ্ডবও অসীম সাহসিকতার সাথে রুখে দিয়েছে এই পুলিশই। বিনা ক্যাজুয়াল্টিতে এভাবে লক্ষ লক্ষ লোককে সেদিন থামানো না গেলে দেশের স্বাধীনতা মারাত্মকভাবে বিঘ্নিত হত। তিনি বলেন, ঢাকায় সাম্প্রতিক সব ঘটনা উদ্ঘাটন করেছি। বাঁশের কেল্লার প্রধান সমন্বয়ককে গ্রেপ্তার করেছি। তার নিকট নানা তথ্য পাওয়া যাচ্ছে।


    Blogger Comment
    Facebook Comment