সানি বিতর্কে গরম বলিপাড়া
বলিপাড়ায় সানি লিওনিকে বিতর্ক চলছেই৷ তাঁর অতীত নিয়ে খোঁচা দেওয়া এক টিভি ইন্টারভিউয়ের দৌলতে আবার সামনে চলে এসেছে সানির অতীত জীবন৷ অনেকেই সানির পাশে দাঁড়াচ্ছেন, কেউ কেউ আবার সমালোচনাও করছেন৷ যেমন গীতিকার প্রসূণ জোশি খোলাখুলি জানিয়েছেন, তিনি সানির আগের পেশাকে সমর্থন করেন না৷ তিনি চান না দেশের যুব সম্প্রদায় এতে উৎসাহিত হোক৷ সানির পালটা জবাব, তিনি প্রসূণ জোশিকে চেনেনই না৷
পর্নদুনিয়া ছেড়ে এলেও কখনও নিজের অতীত জীবনকে কখনওই অস্বীকার করেননি সানি লিওনি৷ আর তাই বিভিন্ন সময়ে বিতর্কের কেন্দ্রে থেকেছেন তিনি৷ সম্প্রতি এক সাক্ষাৎকারে তাঁকে এ নিয়ে বেশ ‘অস্বস্তিকর’ প্রশ্নও করা হয়৷ সানিকে এরকম প্রশ্ন করা উচিত হয়েছে কি না তা নিয়ে ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়৷ আমির খানের মতো সুপারস্টারও সানির পাশে থেকে জানিয়ে দেন, এ ধরনের প্রশ্ন তিনি সমর্থন করেন না৷ এই প্রেক্ষিতেই প্রশ্ন করপা হলে বলিউডের বিশিষ্ট গীতিকার প্রসূণ জোশি জানান, সানির অতীত পেশাকে তিনি সমর্থন করেন না৷ তবে পাশাপাশি সানি যেভাবে অভিনেত্রী হিসেবে জায়গা করে নিয়েছেন, সেই প্রয়াসকে সাধুবাদ জানান তিনি৷ কিন্তু অতীত জীবনের উল্লেখ শুনেই সম্ভবত বিরক্ত হয়ে ওঠেন সানি৷ তাঁকে প্রসূণের বক্তব্য নিয়ে মন্তব্য করতে বলা হলে তিনি পালটা বলেন, ‘আমি তো চিনিই না প্রসূণ জোসিকে৷ গুগল করে দেখব মানুষটা কে৷ তারপর উত্তর দেব৷’’ প্রকান্তরে জানিয়ে দিলেন, পরিচিতির নিরিথে প্রসূণ সানির ধারকাছেও জান না৷
বিতর্কের পাশাপাশি অবশ্য মন খুলে অনেক কথাই বলেছেন তিনি৷ যেমন জানিয়েছেন, ১৮ বছরে পা দেওয়ার আগে তাঁর দিকে ছেলেরা তেমন ফিরেও তাকাত না৷ কলেজের আগে অবধি সাধারণ মানের ছাত্রী ছিলেন সানি৷ কলেজে উঠে তিনি খুব পড়ুয়া হয়ে ওঠেন৷ আর তাতেই ছেলেদের তেমন ‘ইন্টারেস্ট’ ছিল না সানিতে৷ তবে পড়াশোনায় গড়পড়তা হলেও সানি জানিয়েছেন, ব্যবসা ও মার্কেটিং তিনি বরাবরই ভালই বুঝতেন৷
নেগেটিভ পাবলিসিটিকেও যেভাবে নিজের প্রচারের রসদ করে এগিয়ে চলেছেন সানি, তাতে মার্কেটিং যে তিনি ভালই বোঝেন তা নিয়ে কোনও সন্দেহই নেই৷
#sunny leone

Blogger Comment
Facebook Comment