সর্বশেষ খবর:

পাখির গানের অর্থ বের করবে সফটওয়্যার


সম্প্রতি পাখিদের গানের আওয়াজ ডিকোড করার জন্য 'ফিচার-লার্নিং' নামের একটি সফটওয়্যার তৈরি করেছেন গবেষকরা। এই সফটয়্যারটির মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে বিভিন্ন পাখির আওয়াজের অর্থ কি প্রকাশ করে তা জানা যাবে।
এ প্রসঙ্গে বার্তাসংস্থা বিবিসি এক প্রতিবেদনে জানিয়েছে, এই সফটওয়্যারটি মূলত পাখিদের কিচিরমিচির অর্থ প্রকাশে বিশেষ সাহায্য করবে। আর এই সফটয়্যারটি তালিকাভুক্ত পাখির ডাকের রেকর্ডিংয়ের উপর ভিত্তি তৈরি করা হয়েছে।
বিবিসি আরও জানিয়েছে, এই প্রক্রিয়াটিকে নির্ভুল করতে গবেষক দল প্রায় পাঁচ হাজার পাখির আওয়াজ বিশ্লেষণ করেছেন। এছাড়াও ব্রিটিশ লাইব্রেরির সাউন্ড আর্কাইভে সংরক্ষিত পাখিদের ভয়েসও পর্যবেক্ষণ করা হয়েছে।
এ বিষয়ে উক্ত গবেষক দলে প্রধান  ডক্টর স্টোয়েল বলেছেন, 'পাখির গানের অর্থ বের করা খুব জটিল একটি বিষয়, পাখিদের আওয়াজ শুনতে একই রকম বিধায় কাজটি সত্যিই অনেক কষ্টসাধ্য।'
    Blogger Comment
    Facebook Comment