সর্বশেষ খবর:

অক্সফোর্ড অভিধানে ১৩ নতুন শব্দ

1 {focus_keyword} অক্সফোর্ড অভিধানে ১৩ নতুন শব্দ 129ঢাকা: ত্রৈমাসিক আপডেটের অংশ হিসেবে Yolo, amazeballs এবং side-boob নামে তিনটি শব্দ যুক্ত করা হয়েছে অক্সফোর্ড অভিধানের অনলাইন ভার্সনে।

Yolo শব্দটির অর্থ হলো আপনি একবারই বেঁচে ছিলেন। amazwballs শব্দটির অর্থ হলো অতিরিক্ত মাত্র ভালো কিংবা আকর্ষণীয় কিছু। Side-boob শব্দটির অর্থ হলো নারীর স্তনের এক পাশের অংশ। নতুন এই শব্দ তিনটি কেবল মাত্র ডিকশনারিটির অনলাইন ভার্সনেই পাওয়া যাবে। তবে ভবিষ্যতে মুদ্রিত অক্সফোর্ড ডিকশনারীতেও পাওয়া যেতে পারে।

নতুন শব্দ যুক্ত করা প্রসঙ্গে অভিধানটির সম্পাদক ক্যাথেরিন কনোর মার্টিন জানান, সাধারণ শব্দগুলো যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্রে সাধারণত একই হয়। তবে গালিবাচক শব্দগুলোর ক্ষেত্রে দেশ দুটির মধ্যে পার্থক্য লক্ষ্য করা যায়।

ওই তিনটি শব্দ ছাড়াও Adorbs (অত্যান্ত আনন্দজনক), Binge-Watch ( অনলাইন কিংবা টেলিভিশনে কোনো অনুষ্ঠান বারবার দেখা), Clickbait (ইন্টারনেটে সেনশনাল কন্টেন্ট), cray (পাগল), Hench (সুস্বাস্থ্যের অধিকারী পুরুষ), Hot mess (বিশৃঙ্খল বা ব্যর্থ), Humblebrag (নিজের দিকে দৃষ্টি আকর্ষণ করার জন্য দেয়া বক্তব্য), Listicle ( ইন্টারনেটের কোনো আর্টিকেল যার গুরুত্বপূর্ণ অংশগুলো নম্বর বা চিহ্ন দিয়ে পৃথক করা থাকে), Neckbeard (গলার ওপর চুল গজানো) Side-eye ( বাঁকানো দৃষ্টি যার মাধ্যমে অনীহা প্রকাশ করা হয়) এই শব্দগুলোও আগস্টের আপডেটে যুক্ত হয়েছে।

    Blogger Comment
    Facebook Comment