সর্বশেষ খবর:

জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে পারবেন সাকিব


জিম্বাবুয়ের বিরুদ্ধে হোম সিরিজ খেলতে পারবেন বাংলাদেশের অল রাউন্ডার সাকিব আল হাসান। আজ মঙ্গলবার বিসির সভায় সাকিব আল হাসানের শাস্তির মেয়াদ তিন মাস কমানো হয়েছে। ফলে ঢাকা প্রিমিয়ার লিগ খেলতে পারবেন জাতীয় দলের এই অলরাউন্ডার।

সাকিব আল হাসান নিয়ম ভঙ্গের কারণে আন্তর্জাতিক ক্রিকেট থেকে ছয় মাস নিষিদ্ধ হন । একই সঙ্গে বিদেশি লিগগুলোতে খেলতেও দেড় বছরের নিষেধাজ্ঞা রয়েছে বিশ্বসেরা এই অলরাউন্ডারের।  জাতীয় দল যেখানে ওয়েস্ট ইন্ডিজে নিজেদের হারিয়ে খুঁজতে ব্যস্ত, সেখানে দেশে থেকে সাকিব একক অনুশীলনে সময় পার করছেন। গত ২০ জুলাই শাস্তি কমাতে আপিল করেন। বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপনও শাস্তি কমিয়ে দেওয়ার আশ্বাস দেন।

আগামী ২৬ অক্টোবর চট্টগ্রামে অনুষ্ঠেয় জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম টেস্টেই ফিরতে পারেন দেশসেরা অলরাউন্ডার। বিসিবি সূত্রগুলো জানিয়েছে, সেটা ঘটার সম্ভাবনাই এখন বেশি।
    Blogger Comment
    Facebook Comment