সর্বশেষ খবর:

সাকিবের ভাগ্য নির্ধারণ আজ


দুপুর ২টায় বিসিবি কার্যনির্বাহী কিমিটির নিয়মিত সভা অনুষ্ঠিত হবে আজ। বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি'র ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) নিজামুদ্দিন চৌধুরী সুজন। আজ সভার এজেন্ডা নিয়ে তিনি বলেন, 'নিয়মিত কিছু বিষয়তো আছে যা আলোচনা হবে, অর্থেরও কিছু বিষয় আছে। তবে আপনারা জানেন সাকিব আল হাসনের ইস্যুতে আজ আলোচনা হবে। এছাড়াও বিপিএলেরও কিছু ইস্যু নিয়েও আলোচনা ও সিদ্ধান্ত হবে।' তবে আজ এসভায় আলোচনার সব বিষয় বস্তু ছাড়িয়ে যাবে সাকিবের আইপিএলের বিষয়ে সিদ্ধান্তটি। কি আছে সাকিব আল হাসানের ভাগ্যে? গত ৭ই জুলাই বোর্ডে এক সভায় আচরণগত সমস্যার কারণে সাকিব আল হাসানকে ছয় মাসের জন্য সব ধরনের ক্রিকেটে নিষিদ্ধ করে বিসিবি। শুধু তাই না আগামী দেড় বছর (২০১৫ সালের ৩১শে ডিসেম্বর পর্যন্ত) দেশের বাইরে কোন ধরেনের টুর্নামেন্টে অংশ নিতে তিনি বিসিবি'র ছাড়পত্র এনওসি পাবেননা। তবে এরপরই সাকিব বিসিবির কাছে একটি আপিল করেন তার শাস্তি কমানোর জন্য। সেখানে তিনি লিখিতভাবে ক্ষমা চান ও ভবিষ্যতে এমন হবে না বলেই উল্লেখ করেন। কিন্তু বোর্ড সভায় আলোচনা ছাড়া এ বিষয়ে সিদ্ধান্ত হবে না বলেই জানিয়ে দিয়েছিলেন বিসিবির সভাপতি নাজমুল হাসান পাপন। অবশেষে আজ সেই সভা অনুষ্ঠিত হতে যাচ্ছে যেখানে সাকিবের শাস্তি পুনঃবিবেচনার বিষয়টি জোরালোভাবেই আলোচনা হবে।
মূলত ওয়েস্ট ইন্ডিজে সিপিএল খেলতে সাকিব এনওসি ছাড়া চলে গেলে তাকে দেশে ফিরিয়ে আনে বিসিবি। পরে তার পূর্বের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার জের হিসেবে এ শাস্তি দেয় বিসিবি। এর মধ্যে অন্যতম নতুন প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহের সংগে খারাপ ব্যবহার, বাংলাদেশের টেস্ট ও ওয়ানডে খেলতে না চাওয়া ও ভারত সফর চলাকালে ড্রেসিং রুম ছেড়ে বাইরে যাওয়া অন্যতম। সাকিব আল হাসান এবছরই আরও একটি ঘটনা ঘটিয়ে বিপুলভাবে সমালোচিত হয়েছিলেন। শ্রীলঙ্কা সফর চলাকালে তিনি ড্রেসিং রুমে বসে টিভি ক্যামেরার সামনে অশ্লীল অঙ্গ ভঙ্গি করেন। আর তার সে আচরণে বিসিবি তাকে তিন ম্যাচের জন্য সাসপেন্ড করেছিল।
সাকিব আল হাসানের শাস্তি কমানো নিয়ে পক্ষে বিপক্ষে নানা মতামত থাকলেও এর মধ্যে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন তার শাস্তি কমানো হতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন। তবে দুটি শাস্তির মধ্যে কোন শাস্তিটি কমবে তা এখন দেখার বিষয়। ধারণা করা হচ্ছে তাকে ছয় মাসের জন্য সব ধরণের ক্রিকেট থেকে নিষিদ্ধ করা হয়েছিল তা প্রত্যাহার করা হতে পারে। তবে বহাল থাকতে পারে বাইরের লীগে তাকে দেড় বছরের জন্য এনওসি না দেয়ার সিদ্ধান্তটি।
    Blogger Comment
    Facebook Comment