সর্বশেষ খবর:

গ্যালাক্সি এইস নেক্সট এখন দেশের বাজারে


দেশের বাজারে পাওয়া যাচ্ছে গ্যালাক্সি সিরিজের নবতম সংস্করণ গ্যালাক্সি এইস নেক্সট। স্মার্টফোন ব্যবহারকারীদের জন্য আন্তর্জাতিক মানের স্মার্টফোন আরো সহজলভ্য করতে কোম্পানিটি সম্প্রতি দেশের বাজারে উন্মুক্ত করেছে এটি।
স্যামসাং ইলেক্ট্রনিক্স বাংলাদেশ এর পক্ষ থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে থ্রিজি ব্যবহার যোগ্য ফোনটি দেশজুড়ে পাওয়া যাচ্ছে মাত্র ৮,৯০০ টাকায়।
স্যামসাং কর্তৃপক্ষ আশা করছে এরকম সাশ্রয়ী মূল্যে থ্রিজি স্মার্টফোনটি বাজারে সাড়া জাগাবে।

কোম্পানিটি জানিয়েছে দেশের বাজারে নতুন এই পণ্যটিতে রয়েছে সহজেই ব্যবহারযোগ্য ফিচার সহ বড় স্ক্রিনে ওয়েব সার্ফিং এবং ভিডিও চ্যাটিং এর উপভোগ্যতা।
এছাড়া এই স্মার্টফোনটিতে রয়েছে ৪.০ ইঞ্চি ওয়াইড স্ক্রিন, ১.২ গিগাহার্টজ প্রসেসর এবং ৫১২ মেগাবাইট র্যাম।
ফ্ল্যাশ সহ ৩ মেগাপিক্সেল ক্যামেরার এই ফোনটিতে সহজেই 'সেলফি' তোলার জন্য আছে ভিজিএ ফ্রন্ট ক্যামেরা।  ফোনটির ৪ জিবি অভ্যন্তরীন মেমোরি সহ আরো অতিরিক্ত ৩২ জিবি মাইক্রোএসডি মেমোরি ব্যবহার করা সম্ভব হবে।
ফোনটিতে দীর্ঘ সময় পাওয়ার ব্যাকাপের জন্য আছে ১৫০০ এমএএইচ ব্যাটারী। এছাড়া স্মার্টফোনটির কানেক্টিভিটি ফিচারের মধ্যে রয়েছে ওয়াই-ফাই (সর্বোচ্চ সম্ভাব্য গতি ২১ এমবিপিএস), ব্লুটুথ ৪.০, জিপিএস, গ্লোনাস, থ্রিজি এবং মাইক্রো ইউএসবি।


    Blogger Comment
    Facebook Comment