রাস্তায়, চলন্ত ট্রেনে, বাসে, পার্কে, হাসপাতালে এমনকি নিজ বাসাতেও 'যৌন হেনস্থা'র কথা শোনা যায়। সাধারণ মানুষের পাশাপাশি অনেক সময় তারকারাও 'যৌন হেনস্থা'র শিকার হয়েছে
মডেল তথা অভিনেত্রী নিকিতা গোখেল নবম শ্রেণীতে পড়ার সময় গৃহশিক্ষকের দ্বারা যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। নিকিতা নিজেই একথা জানিয়ে বলেছেন, ওই শিক্ষক তাঁকে জড়িয়ে ধরে ছবি তোলারও চেষ্টা করেছিলেন।
বিগ বস খ্যাত অভিনেত্রী সোফিয়া হায়াত জানিয়েছেন, ১০ বছর বয়সে তাঁর কাকা শ্লীলতাহানি করেন।
সেতার-সম্রাট রবি শঙ্করের কন্যা অনুষ্কা শর্মাকেও তার শৈশবে যৌন নিগ্রহ করেছিলেন তাদের পরিবারের এক বন্ধু। সেই আতঙ্ক তাড়া করে বেড়ায় অনুষ্কাকে।
মেরি ড্যাড কি মারুতি সিনেমার অভিনেত্রী রিহা চক্রবর্তী নিজের অ্যাপার্টমেন্টে এলিভেটরে যৌন নিগ্রহের শিকার হয়েছিলেন। এব্যাপারে তিনি থানায় এফআইআর-ও দায়ের করেন।
একটি চলতি টিভি অনুষ্ঠানের প্রধান অভিনেত্রী পরিধি শর্মা অনুষ্ঠানের পরিচালকের বিরুদ্ধে সেটেই তাকে যৌন নিগ্রহের অভিযোগ করেছেন।

Blogger Comment
Facebook Comment