
এক পর্নো স্টারের এইচআইভি পজিটিভ ধরা পড়ার পর লস অ্যাঞ্জেলেসের পর্নো ইন্ডাস্ট্রির প্রোডাকশন স্থগিত করা হয়েছে। ২০১৪ সালে এই প্রথম কারো এইচআইভি ধরা পড়েছে। এর আগে ২০১৩ সালে তিন জনের এ জীবানু ধরা পড়েছিল।
এ কারণে পর্নো ইন্ডাস্ট্রি গত বছর মাল্টিমিলিয়ন ডলার আঘাতের সম্মুখীন হয়েছিল। সে সময় ক্যামেরন বে এবং রোড ডেলির এইচআইভি ধরা পড়েছিল। তবে এবার কার ধরা পড়েছে তা এখনো জানানো হয়নি।
বিষয়টি জানার পর গত বৃহস্পতিবার ফ্রি স্পিচ কোয়ালিশন সব প্রোডাকশন স্থগিত করে। এ বিষয়ে সংস্থার সিইও ডায়ান ডিউক জানিয়েছেন, আক্রান্ত সত্যিই এইচআইভি পজিটিভ কি না, তা জানার জন্য আরো পরীক্ষা চলছে। তবে সতর্কতামূলক পদক্ষেপ নিয়ে আপাতত সব ছবির শুটিং বন্ধ রাখা হয়েছে।
এদিকে এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন একটি আইন পাস করে লস অ্যাঞ্জেলেসের পর্নো স্টারদের কনডম ব্যবহার বাধ্যতামূলক করে। কিন্তু তারপরও কোনো স্টারের এইচআইভি ধরা পড়াকে দুঃখজনক বলে মন্তব্য করেছে এইডস হেলথকেয়ার ফাউন্ডেশন।
Blogger Comment
Facebook Comment