জাতীয় শোক দিবস উপলক্ষে ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগ আয়োজিত সমাবেশে যোগ দিতে রাজি না হওয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের(ঢাবি) শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের কক্ষের ১০/১২ জন ছাত্রীকে বের করে দেওয়ার অভিযোগ উঠেছে। এসময় হলের ৫টি কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়।
হলের ছাত্রলীগ সভাপতি খাদিজাতুল কোবরা ও সাধারণ সম্পাদক নাবিলা মারুফার বিরুদ্ধে এই অভিযোগ আনেন সাধারণ ছাত্রীরা।
রবিবার বিকেলে সোহরাওয়ার্দী উদ্যানে ছাত্রলীগের শোক সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এই সমাবেশে যোগ দিতে না চাওয়ায় শনিবার গভীর রাতে বিশ্ববিদ্যালয়ের শেখ ফজিলাতুন্নেসা মুজিব হলের ১০৫ থেকে ১০৯ নম্বর কক্ষগুলোতে তালা লাগিয়ে দেয় ছাত্রলীগ। এ সময় ওইসব কক্ষের ছাত্রীদের বের করে দেওয়া হয় বলে জানান ভূক্তভোগীরা।
তবে এ অভিযোগ অস্বীকার করেছেন ছাত্রলীগ নেতারা। তারা বলেছেন, কোনো কক্ষেই তালা দেওয়া হয়নি। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, হল প্রভোস্টকে জানানো হয়েছে। তিনি ঘটনাস্থলে গিয়ে ব্যবস্থা নিবেন।
সূত্র- campuslive24

Blogger Comment
Facebook Comment