৬০০ টাকার ওই টিকেটে যে কোনো যাত্রী ব্যাঙ্গালোর থেকে কোচি কিংবা চেন্নাই যেতে পারবেন। কোচি এবং চেন্নাই থেকে ব্যাঙ্গালোরে ফেরার ক্ষেত্রেও একই ভাড়া গুণতে হবে যাত্রীদের। তবে যাত্রীরা সীমিত সময়ের জন্য এই সুযোগটি পাবেন। সুযোগ গ্রহণের জন্য ৩১ আগস্টের মধ্যে বুকিং দিতে হবে। বুকিং দেয়া টিকেটের জন্য ২৪ অক্টোবর থেকে ২৬ অক্টোবর পর্যন্ত বিমান ভ্রমণের সুযোগ পাবেন যাত্রীরা।
মালয়েশিয়ান বেসরকারি বিমান পরিবহন সংস্থা এয়ারএশিয়া বারহাদের মালিকানাধীন এয়ারএশিয়া ইন্ডিয়া বর্তমানে দক্ষিণ ভারতের তিনটি অভ্যন্তরীণ রুটে যাত্রী পরিবহন করছে। স্বল্প খরচে বিমান ভ্রমণের সুযোগ দিয়ে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের বাজার ধরার চেষ্টা করছে প্রতিষ্ঠানটি।
Blogger Comment
Facebook Comment