সর্বশেষ খবর:

খালি হাতে বাঘ মারলেন বৃদ্ধা


খালি হাতে বাঘের সঙ্গে লড়াই করার কথা চিন্তা করে না আফ্রিকার মাসাই উপজাতির সাহসী যোদ্ধারাও। সেখানে এক চিতা বাঘের সঙ্গে লড়াই করে প্রাণ বাঁচিয়েছেন এক বৃদ্ধ। তাও আবার খালি হাতে! রোববার ভারতের উত্তরখণ্ডের এক গ্রামে এ ঘটনা ঘটেছে। এ নিয়ে গোটা এলাকায় আলোড়ন সৃষ্টি হয়েছে।

রোববার নিজের জমিতে কাজ করছিলেন বছর ৫৬ বছরের বৃদ্ধা কমলা। এ সময় একটি চিতা অতর্কিতে তার ওপর ঝাঁপিয়ে পড়ে। বাঘের হাত থেকে বাঁচতে প্রথমে সাহায্যের জন্য চিৎকার শুরু করেন কমলা। পাশাপাশি নিজের সঙ্গে থাকা চাষের সরঞ্জাম নিয়ে ভয়ঙ্কর চিতা বাঘের সঙ্গে অসম লড়াই লড়ে যেতে থাকেন। পরে তার সাহায্যে এগিয়ে আসেন গ্রামবাসীরা। তারা এসে দেখতে পান গুরুতর আহত অবস্থায় পড়ে আছেন কমলা। আর পাশে পড়ে আছে মৃত চিতাবাঘ।কমলা বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

উল্লেখ্য, উত্তরাখণ্ডের গারওয়াল অঞ্চলে চিতাবাঘের সংখ্যা ক্রমেই বাড়ছে।  যার ফলে ওই অঞ্চলে পাল্লা দিয়ে বাড়ছে মানুষ-পশু দ্বন্ধ।

    Blogger Comment
    Facebook Comment