বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১৪-৫ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। ভর্তি পরীক্ষা ১৮ অক্টোবর অনুষ্ঠিত হবে। ২১ সেপ্টেম্বর রাত ১২টায় ভর্তি পরীক্ষায় আবেদনের সময় শেষ হয়েছে।
১৮ অক্টোবর সকাল ১০টায় ক ও খ ইউনিট, দুপুর ১টায় গ ইউনিট এবং বিকেল ৪টায় ঘ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার হলে শিক্ষার্থীরা কোনো ধরণের হাত ব্যাগ, ক্যালকুলেটর, মোবাইল অথবা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস বহন করতে পারবেননা।
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা ফয়সল মাহমুদ রুমি প্রেরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানিয়েছেন।

Blogger Comment
Facebook Comment