সর্বশেষ খবর:

বুড়িগঙ্গায় বস্তাবন্দী জীবিত যুবক




রাজধানীর বুড়িগঙ্গা নদী থেকে বস্তাবন্দী এক জীবিত যুবককে উদ্ধার করেছে লোকজন। পরে লালবাগ ফাঁড়ি পুলিশ তাকে মিটফোর্ড হাসপাতালে ভর্তি করে। তিনি কোনো কথা বলতে পারছেন না।

এ বিষয়ে কেরানীগঞ্জ কিংবা লালবাগ থানা পুলিশ কেউ সুনির্দিষ্ট কোনো তথ্য জানাতে পারেনি।

মিটফোর্ড হাসপাতাল সূত্রে জানা যায়, যুবকটির নাম মো. সোহেল (২২)। তার বাবার নাম জালাল উদ্দিন হাওলাদার। গ্রামের বাড়ি পটুয়াখালীর ভায়লায়।

এ বিষয়ে পুলিশের লালবাগ বিভাগের সহকারী পুলিশ কমিশনার ফয়জুর রহমান ঘটনার সত্যতা নিশ্চত করে   জানান, তাদের ফাঁড়ি পুলিশ যুবকটিকে উদ্ধার করে হাসপাতালে পৌঁছে দিয়েছে। কিন্তু এর বেশি তার কাছে আর কোনো তথ্য নেই জানিয়ে তিনি কেরানীগঞ্জ থানায় যোগাযোগের পরামর্শ দেন।

কেরানীগঞ্জ থানায় যোগাযোগ করা হলে ডিউটি অফিসার এএসআই মাসুদুজ্জামান  জানান, তারা এরকম একটি ঘটনার কথা শুনেছেন। হরতালের ডিউটিতে সবাই ব্যাস্ত থাকায় কেউ হাসপাতালে যেতে পারছে না। তাই এ সংক্রান্ত কোনো তথ্য তাদের কাছেও নেই।

তবে স্থানীয় সূত্রগুলো জানায়, সকাল সাড়ে ১০টার দিকে সোয়ারিঘাটের কাছে বুড়িগঙ্গা নদীতে কে বা কারা ওই যুবকটিকে মারধর করে বস্তায় ভরে নদীতে ফেলে দেয়। মাঝিরা বিষয়টি বুঝতে পেরে যুবকটিকে উদ্ধার করে পুলিশকে সংবাদ দিলে পুলিশ এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।
    Blogger Comment
    Facebook Comment