ভুল তো কতই হয়। পড়ার বইতে ভুল ছাপার নজিরও
ভুরিভুরি আছে। কিন্তু থাইল্যান্ডের কলেজের গণিত বইতে ভুল করে যা ছাপা হল,
সেটাকে কী বলা যাবে!
‘বেসিক ম্যাথমেটিক্স’ নামের ওই বইয়ের কাভারে দেখানো হয় এক মহিলা গণিত বই উল্টে দেখছেন।
কিন্তু বই হাতে পাওয়ার পর সবার চক্ষু চড়ক গাছ। এ কী সেই ছবিটাতো
এক ‘পর্ন স্টারের’! ছবিতে ব্যবহৃত সেই ‘পর্ন স্টারের’ নাম মানো আওকি।
‘কস্টিউম প্লে ওয়ার্কিং গার্ল’ নামের এক অ্যাডাল্ট সিনেমার প্রচারের
ফোটোশ্যুটের ছবিটাই হল গণিত বইয়ের কভার ফোটো।
বইয়ের প্রকাশক ‘মুং থাই বুক সেন্টার’ ভুল বুঝতে পেরে জানিয়েছে, ওই কাভার ফোটোটি তাদের এক কর্মীকে গুগল ইমেজ থেকে নেয়।
এদিকে, গণিত বইয়ের কাভারে ‘পর্ন স্টারের’ ছবি নিয়ে সবচেয়ে অস্বস্তিতে পড়েছেন শিক্ষক- শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীরা তো হেসেই খুন। দেশজুড়ে সামাজিক যোগাযোগ সাইটে চলছে ঠাট্টা-মশকরা।
‘বেসিক ম্যাথমেটিক্স’ নামের ওই বইয়ের কাভারে দেখানো হয় এক মহিলা গণিত বই উল্টে দেখছেন।
বইয়ের প্রকাশক ‘মুং থাই বুক সেন্টার’ ভুল বুঝতে পেরে জানিয়েছে, ওই কাভার ফোটোটি তাদের এক কর্মীকে গুগল ইমেজ থেকে নেয়।
এদিকে, গণিত বইয়ের কাভারে ‘পর্ন স্টারের’ ছবি নিয়ে সবচেয়ে অস্বস্তিতে পড়েছেন শিক্ষক- শিক্ষিকারা। ছাত্র-ছাত্রীরা তো হেসেই খুন। দেশজুড়ে সামাজিক যোগাযোগ সাইটে চলছে ঠাট্টা-মশকরা।

Blogger Comment
Facebook Comment