জামায়াতের ডাকা হরতালে কৌশলে সমর্থন যুগিয়েছে ক্ষমতাসীন আওয়ামী লীগ! যদিও আওয়ামী লীগের পক্ষ থেকে এ ধরনের কোনো আনুষ্ঠানিক ঘোষণা পাওয়া যায়নি। জামায়াতের নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুদণ্ডের পরিবর্তে দেয়া আমৃত্যু কারাদণ্ড রায়ের প্রতিবাদে বৃহস্পতিবার ও রোববার হরতালের ঘোষণা দিয়েছে দলটি।
জামায়াতের এ হরতালে ঘোষণা আসার পরপরই ক্ষমতাসীন আওয়ামী লীগের পূর্ব নিধারিত দলীয় কর্মসূচি স্থগিত করা হয়েছে। অতীত রাজনীতিতে এমন নজির না মিললেও এ ঘটনা জনমনে নানা প্রশ্নের সৃষ্টি করেছে। ফের আলোচনা উঠে এসেছে সরকার ও জামায়াতের আতাঁতের বিষয়টি।
বুধবার দেলাওয়ার হোসাইন সাঈদী রায় ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক, টুইটারসহ সর্বত্র নানা গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে বৃহস্পতিবারের দলীয় কর্মসূচি স্থগিত নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। প্রশ্ন উঠেছে, তাহলে সরকার বা আওয়ামী লীগ কি হরতালের সমর্থনে কর্মসূচি স্থগিত করলো ? যেমন করেছে ২০ দলীয় জোটের শরীক দল লিবারেল ডেমোক্রেটিট পার্টি এলডিপি। এলডিপি হরতালের সমর্থনে বৃহস্পতিবারের প্রতিসভা স্থগিত করেছে।
তথ্য মতে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা উপ-পরিষদের উদ্যোগে আগামীকাল ১৮ সেপ্টেম্বর ২০১৪ বৃহস্পতিবার সকাল ১০টায় জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে বিএনপি-জামায়াত জোট সন্ত্রাসীদের হাতে সারাদেশে ২০১৩ সালে সংঘটিত দেশব্যাপী সহিসংতার উপর ভিত্তি করে নির্মিত ‘‘বিএনপি-জামায়াতের তাণ্ডবে রক্তাক্ত বাংলাদেশ”শীর্ষক ডিভিডি’র মোড়ক উন্মোচন আয়োজন করা হয়েছিল।
বুধবার জামায়াতের হরতালের ঘোষণা আসার পর বিকালে আ’লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ স্বাক্ষরিত গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কর্মসূচিটি স্থগিতের ঘোষণা দেয়া হয়। এতে বলা হয়, অনুষ্ঠানটি অনিবার্য কারণ বশত স্থগিত ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে অনুষ্ঠানের সময়, তারিখ ও স্থান জানানো হবে।
অনুষ্ঠানটিতে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রধান অতিথি এবং আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ এমপির সভাপতিত্ব করার কথা ছিল।
বিশ্লেষকরা বলছেন, বিগত দিনগুলোতে বিএনপি-জামায়াতের হরতাল প্রতিরোধে ক্ষমতাসীনদের মোকাবেলায় কর্মসূচি নিয়ে মাঠে নামলেও এবার উল্টো চিত্র। মাঠে নামার ঘোষণা তো দূরে থাক, উল্টো পূর্বের কর্মসূচি স্থগিত করা হয়েছে। আ’লীগের এ ধরনের সিদ্ধান্তে নানা প্রশ্নের উদ্বেগ সৃষ্টি হয়েছে। সরকার যুদ্ধাপরাধ ইস্যুতে কৌশলের আশ্রয় নিয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় এক নেতা জানান, যুদ্ধাপরাধীদের দল জামায়াতের হরতালে আ’লীগের সমর্থনের প্রশ্ন আসে না। এটা সমালোচকদের বুলি, কর্মসূচি কেন স্থগিত তা আয়োজকরা ভালো বলতে পারবেন।
এ ব্যাপারে আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদের সঙ্গে মোবাইলে যোগাযোগের চেষ্টা করে তা সম্ভব হয়নি।
তবে উপ প্রচার ও প্রকাশনা সম্পাদক অসীম কুমার উকিল বলেন, উদ্ভূত পরিস্থিতির কারণে এটা স্থগিত করা হয়েছে। বাতিল করা হয়নি।
হরতালের সমর্থন গুঞ্জনের ব্যাপারে তিনি বলেন, ফেইসবুকে অনেক ধরনের কথাই হতে পারে। জামায়াতের হরতালে আওয়ামী লীগের সমর্থন হাস্যকর কথা ছাড়া কিছুই না। বিভ্রান্ত করার চেষ্ট।
উৎসঃ টাইমনিউজবিডি

Blogger Comment
Facebook Comment