কিছুদিন আগে যৌন ব্যবসার অভিযোগে হাতে নাতে গ্রেপ্তার হয়েছেন ভারতের রাষ্ট্রীয় পুরস্কারপ্রাপ্ত অভিনেত্রী শ্বেতা বসু প্রসাদ। এরপর একই কর্ম করে ধরা খেয়েছেন দক্ষিণের আরও এক অভিনেত্রী দিব্য শ্রী।
এ দুটি ঘটনার পর ওই দুই নায়িকার খদ্দেররা যেমন আতঙ্কে আছেন, তেমনি আতঙ্কে আছেন দক্ষিণের নায়িকারাও। কারণ দক্ষিণের অনেক অভিনেত্রীই যৌন ব্যবসার সঙ্গে জড়িত বলে অভিযোগ আছে এবং তাদের প্রায় সবাইকেই চেনেন শ্বেতা ও দিব্য। পুলিশি জিজ্ঞাসাবাদে তারা যদি ওইসব নায়িকাদের কথা বলে দেন, ভয় সেখানেই।
অন্যদিকে নায়িকাদের খদ্দের ব্যবসায়ীরাও চরম আতঙ্কে দিন কাটাচ্ছেন। একই সঙ্গে নাকি তারা নানা ধরনের তদবির করে যাচ্ছেন যাদে এ ঘটনার সঙ্গে তাদের নাম জড়িয়ে না যায়।
কারণ শ্বেতা তার খদ্দের ব্যবসায়ীদের নাম প্রকাশ করার কথা বলেছিলেন।
পুলিশ গত ৩১ আগস্ট রাতে হায়দরাবাদের বাঞ্জারা হিলসের একটি হোটেল থেকে শ্বেতাকে গ্রেপ্তার করে পুলিশ। কিন্তু তার সঙ্গে যে ব্যবসায়ীরা ছিলেন তাদের প্রকাশ্যে আনেনি পুলিশ।
তবে দক্ষিণ ভারতে শুধু নায়িকারাই যৌন ব্যবসার সঙ্গে জড়িত নয়, অনেক অভিনেতিই এ ব্যবসার সঙ্গে জড়িত। গণিকালয় চালানোর অভিযোগে এর আগে অনেকে গ্রেপ্তারও হয়েছেন।

Blogger Comment
Facebook Comment