সর্বশেষ খবর:

সানি লিওনের উত্থান যেভাবে



মিডিয়ার নজরে থাকা হয়নি অনেকদিন। তাই খাবার হজম হচ্ছিল না ঠিক মতো। তাই আবার স্বমহিমায় খবরে এলেন ড্রামা কুইন রাখি সাওয়ান্ত। এবার খবরে আসার জন্য সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন সাবেক জনপ্রিয় নীল তারকা সানি লিওনকে। 'আমার সঙ্গে আগে এক রাউন্ড আইটেম নাচ করুক সানি। তবেই না বোঝা যাবে কার কত দম'।

এ কথা বলে একেবারে সানির দিকে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন রাখি। একইসঙ্গে জানিয়ে দিলেন রাজনীতির কারণে বহু দিন চলচ্চিত্র জগত থেকে বাইরে ছিলেন রাখি, আর তার অনুপস্থিতির কারণেই সানির এই উত্থান। তিনি রাজনীতিতে মনোনিবেশ না করলে সানির এত নাম ডাক হওয়া সম্ভব হতো না।
 
তার মতে তিনিই আইটেম নাচে এক নম্বর। আর সেই কারণে প্রতিভা থাকলে নাচে তাকে হারিয়ে দেখাক সানি। আমরাও সে প্রতিযোগিতা দেখার জন্য অপেক্ষায় রইলাম। আপাতত দক্ষিণী একটি ছবি এবং তুষার কাপুরের সঙ্গে মস্তিজাদে ছবির কাজে ব্যস্ত সানি। তাই রাখি আপনাকে কয়েকদিন অপেক্ষা করতে হবে।
    Blogger Comment
    Facebook Comment