
মুক্তিযুদ্ধকালে মানবতাবিরোধী অপরাধের দায়ে ৯০ বছর কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর সাবেক আমির গোলাম আযমকে বঙ্গবন্ধু মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) নেয়া হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ৮টার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের প্রিজন সেল থেকে তাকে সিসিইউতে স্থানান্তর করা হয়।
ঢাকা কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেল সুপার ফরমান আলী বাংলামেইলকে জানান, সকালে গোলাম আযমের শারীরিক অবস্থার কিছুটা অবনতি হওয়ায় তাকে জরুরি ভিত্তিতে সিসিইউতে নেয়া হয়।
গত বছরের ১৫ জুলাই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ গোলাম আযমকে ৯০ বছর কারাদণ্ড দেন। বয়স ও অসুস্থতার বিবেচনায় রায়ের পর থেকেই বঙ্গবন্ধু মেডিকেলের প্রিজন সেলে রাখা হয় ৯২ বছর বয়সী গোলাম আযমকে। সেখানেই যুদ্ধাপরাধের সাজা খাটছেন তিনি।
উল্লেখ্য, গত শনিবার দুপুরে একাত্তরের মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডাদেশ প্রাপ্ত বিএনপির সাবেক মন্ত্রী আব্দুল আলীম ফুসফুসের ক্যান্সারজনিত কারণে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
Blogger Comment
Facebook Comment