সর্বশেষ খবর:

হাফ ছেড়ে বাঁচল টাইগাররা


​অবশেষে সেন্ট লুসিয়ায় দ্বিতীয় ও শেষ টেস্টের চতুর্থ দিনে হাফ ছেড়ে যেন বাঁচল বাংলাদেশ ক্রিকেট দল। ২৯৬ রানের বিশাল ব্যবধানে তারা শেষ টেস্টটি হেরে সিরিজ খোঁয়ানোর সঙ্গে মরণপণ লড়াইযের হাত থেকে রেহাই পেল।

ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে করা ৩৮০ রানের পর বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা যখন ভাবতে শুরু করেছিলো, যাক এবার তাহলে টাইগাররা কিছু একটা করে দেখাবে। সে সব ক্রিকেট ভক্তদের বুড়ো আঙ্গুল দেখিয়ে টাইগাররা প্রথম ইনিংসে ব্যাটিংয়ে নেমে উইকেটে গিয়ে আসা-যাওয়ার মিছিল করতে থাকে।

লক্ষ-কোটি সমর্থকদের নিরাশ করে সফরকারীরা প্রথম ইনিংসে মাত্র ১৬১ রানেই গুটিয়ে গিয়েছিল। ফলোঅনে না ফেলিয়ে ক্যারিবীয়রা হয়তো বাংলাদেশী বোলারদের দিয়ে নেট প্রাকটিসের কাজটা করতে চেয়েছিল, করেছেও তাই। দ্বিতীয় ইনিংসে চার উইকেটে ২৬৯ রান করে ইনিংস ঘোষণা করে স্বাগতিকরা।

নিজেরা ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিন শেষে চার উইকেটে ২০৮ রান করে স্বাগতিকরা। চতুর্থ দিন কোনো উইকেট না হারিয়ে আরো ৬১ রান যোগ করে ইনিংস ঘোষণা করে ক্যারিবীয়রা।

ক্যারিয়ারের ৩০তম শতক তুলে নেন শিবনারায়ন চন্দরপল। ১০১ রান করে অপরাজিত থাকেন তিনি। তার শতক হওয়ার পর পরই ইনিংস ইনিংস ঘোষণা করে তারা। এছাড়া ব্লাকউড অপরাজিত থাকেন ৬৬ রানে।


এতে বাংলাদেশের সামনে জয়ের লক্ষ্য দাঁড়ায় ৪৮৯ রানের। শুধু বাংলাদেশ কেন, ক্রিকেট বিশ্বের যে কোনো দলের জন্য এটা পাহাড়সম রানের বোঝা। রানের বোঝার নিচে ব্যাটিংয়ে নেমে এবার বাংলাদেশ করতে পেরেছে ১৯২ রান।

চতুর্থ দিনে ৪৮৯ রানের জয়ের টার্গেটে খেলতে নেমে অনেকটা টি-টোয়েন্টি স্টাইলে খেলতে গিয়ে শামসুর রহমান সাজঘরে ফেরেন। আউট হওয়ার আগে তিনি ২৭ বলে ৪টি চার আর ২টি ছক্কা মেরে করেন ৩৯ রান।

দলীয় ৪৭ রানে শামসুর ফিরে গেলে উইকেটে আসেন আনামুল হক বিজয়। রানের খাতা খোলার আগেই শামসুরকে সঙ্গ দিতে সাজঘরে ফিরে আসেন বিজয়। মাঝে ব্যাটিংয়ে হাল ধরেছিলেন তামিম ও মুমিনুল। তামিম আউট হওয়ার আগে করেন ৬৪ রান। আর মুমিনুল আউট হওয়ার আগে করেন ৫৬ রান।

এছাড়া দুই অঙ্কের খাতায় নাম লেখাতে পেরেছেন মুশফিক (১১) এবং শফিউল (১৪)।

১৯২ রানে গুটিয়ে দিতে এবার স্বাগতিকদের হয়ে সুলেমান বেন নেন ৫টি উইকেট এবং টেইলর নেন ৩টি উইকেট।

২-০ তে সিরিজ জেতাতে ওয়েস্ট ইন্ডিজের ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হন চন্দরপল এবং ম্যান অব দ্যা সিরিজের পুরস্কার উঠে ব্রেথওয়েটের হাতে।

    Blogger Comment
    Facebook Comment