সর্বশেষ খবর:

জামায়াতের ৪৮ ঘণ্টার হরতাল



৪৮ ঘণ্টার হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। জামায়াতে ইসলামীর নায়েবে আমির মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীকে আমৃত্যু কারাদণ্ড দেয়ার প্রতিবাদে দুই দফায় এ হরতাল ডাকা হয়েছে।

বৃহস্পতিবার ভোর ছয়টা থেকে শুক্রবার ভোর ছয়টা এবং রোববার ভোর ছয়টা থেকে সোমবার ভোর ৬টা পর্যন্ত এ হরতাল ডাকা হয়।

বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে দলটির ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ডা. শফিকুর রহমান এ কর্মসূচি ঘোষণা করেন।

এছাড়া শুক্রবার সরকারের 'জুলুম' থেকে পরিত্রাণের জন্য দেশে-বিদেশে মাওলানা সাঈদীর জন্য দোয়া অনুষ্ঠান এবং শনিবার দেশব্যাপী বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।
    Blogger Comment
    Facebook Comment