সোনার দাম আরেক দফা কমিয়েছে বাংলাদেশের ব্যবসায়ীরা। এবার প্রতি ভরি ভালো মানের সোনার দর প্রায় দেড় হাজার টাকা কমিয়ে ৪৫ হাজার ৭২৩ টাকা নির্ধারণ করা হয়েছে। এবার তিন সপ্তাহের ব্যবধানে সোনার দর কমল।
অন্যান্য মানের সোনার দামও ভরিতে ১ হাজার ৪০০ টাকা থেকে দেড় হাজার টাকার মতো কমেছে। একইসঙ্গে প্রতি ভরি রূপার দাম কমেছে ৫৮ টাকা।
সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে সোনার দাম কমানোর ঘোষণা দিয়ে বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস) বলেছে, মঙ্গলবার থেকে নতুন দর কার্যকর হবে।
আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করতে সোনার দর কমানো হয়েছে বলে বাজুসের সাধারণ সম্পাদক এনামুল হক খান সাংবাদিকদেরকে জানিয়েছেন।
তিনি বলেন, গত এক সপ্তাহে আন্তর্জাতিক বাজারে গোল্ডের দাম প্রতি আউন্সে ২৫ ডলার কমেছে। এই দাম এবং আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতের বাজারের দরের সঙ্গে সমন্বয় করতেই আমাদের বাজারে সোনার দাম কমানো হয়েছে।
বিয়েসহ অন্যান্য উৎসব কম থাকায় সোনার বাজারে 'খুবই মন্দা' চলছে বলে দাম কমানোয় ক্রেতারা আকৃষ্ট হবেন বলে ব্যবসায়ীরা আশা করছেন।

Blogger Comment
Facebook Comment