ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘ঘ’ ইউনিটে ভর্তি পরীক্ষায় জালিয়াতি ও অসদুপায় অবলম্বনের অভিযোগে শুক্রবার সকালে ১৬জন আটক হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, পুলিশ ও র্যাবের সঙ্গে আলাপ করে এ তথ্য জানা গেছে।
আটকদের এক এক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে আসা হচ্ছে।
জানা গেছে শুক্রবার সকালে পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে আজিমপুর গার্লস স্কুল থেকে সালমা আক্তার ও শারমিন আক্তারকে আটক করা হয়। এছাড়া উইলস লিটিল ফ্লাওয়ার স্কুল এন্ড কলেজ থেকে মেহেদী হাসান ও তৌফিক হাসানকে আটক করা হয়েছে।
বাকীদের এক এক করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নিয়ে অাসা হচ্ছে। তাদের নাম জানা যায়নি।
এর আগে বৃহস্পতিবার রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল ও এর আশেপাশে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৩জনকে আটক করা হয়। তারা হলেন, ঢাবি ছাত্র সুমন, সাব্বির ও ঢাকা ক্লাবের কর্মকর্তা শামীম।
ঢাবির ভারপ্রাপ্ত প্রক্টর প্রফেসর ড. আমজাদ আলী জানান, দুপুর ১২টার পর আটকের বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Blogger Comment
Facebook Comment