ভারতে এখনো মানুষ বাগানে টয়লেট করেন। অনেক বাড়িতেই নেই টয়লেট। তাইতো সম্প্রতি খবর বেরিয়েছে, ভারতে বরের বাড়ি টয়লেট না থাকাতে বিয়ে ভাঙ্গার হার বেড়ে যাচ্ছে। এবার প্রকাশিত হলো আরেকটি খবর। ভারতের একটি জেলায় গণবিয়েতে উৎসাহিত করতে বিয়ে করলে ‘টয়লেট ফ্রি’ দেওয়ার অফার দেওয়া হয়েছে। ভাবনগর জেলার বল্লভীপুরে দরিদ্র নারী-পুরুষদের মাঝে বিয়ে দেওয়ার জন্য এ অফার দিয়েছে বল্লভীপুর পতিদর প্রগতি মণ্ডল (ভিপিপিএম)। স্বেচ্ছাসেবী এ সংগঠনটি ২০১৩ সাল থেকে গণবিয়ে কর্মসূচির আয়োজন করে আসছে। সংগঠনটি আশা করছে, এ ঘোষণার পর ২০১৫ সালের জানুয়ারিতে তারা অন্তত ১০০ জুটিকে বিয়ে দিতে পারবে। অফারের ব্যাপারে ভিপিপিএম’র প্রেসিডেন্ট দিলীপ শ্বেতা বলেন, ‘আমরা সমাজের মানুষজনকে অপ্রয়োজনীয় খরচ কমিয়ে গণবিয়ের ব্যাপারে উৎসাহিত করার চেষ্টা করছি। ব্যয় সংকোচনের পাশাপাশি নারীদের যথাযথ সম্মান দেখানোর বিষয়টিও আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ সংগঠনটির সহ-আহ্বায়ক বাটুক জিভানি জানান, ‘এই অঞ্চলের বেশিরভাগ বাড়িতেই টয়লেট নেই। এ কারণে এখানকার নারীদের প্রাকৃতিক প্রয়োজন সারতে বাগানে যেতে হয়, যা তাদের জন্য অপমানজনক’। উল্লেখ্য, সংগঠনটি নব্যবিবাহিত প্রতিটি দম্পত্তির পেছনে ৫০ হাজার রুপি করে ব্যয় করে থাকে।
বিয়ে করলে টয়লেট ফ্রি!

Blogger Comment
Facebook Comment