হাই স্কুলে পড়ুয়া যে সব মেয়েরা যৌনতায় জড়িয়ে পড়েন তাদের তর্জন-গর্জন বেড়ে যায় এবং আচরণ রুক্ষ হতে থাকে। তাদের সেক্স করার প্রবণতাও বেড়ে যায়। একই বয়সের ছেলেরা যৌনতায় জড়িয়ে পড়লেও তাদের চেয়েও মেয়েদের আচরণ বেশি কর্কশ হয়ে যায়। গুরুত্বপূর্ণ এক গবেষণায় এ তথ্য বেরিয়ে এসেছে। ব্রাউন বিশ্ববিদ্যালয়ের গবেষকরা তাদের গবেষণার পর জানান, হাই স্কুলের মেয়েরা সেক্স করলে তাদের আচরণে অন্যকে হুমকি-ধামকি দেওয়ার প্রবণতা দ্বিগুণ বেড়ে যায়।
গবেষক দলের প্রধান ওই বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর এভিডেন্স-বেজড মেডিসিন এর হেইলি ডান বলেন, এ ক্ষেত্রে ছেলেদের চেয়ে মেয়েদের বেশি সমস্যা হয়।
২০১১ সালে পরিচালিত 'ইয়ুথ রিস্ক বিহেভিয়ার সার্ভে' থেকে ১৩ হাজার ৬৫ জন হাই স্কুলে পড়ুয়া ছেলে ও মেয়ের ওপর জরিপ চালানো হয়। যৌনতায় জড়িয়ে পড়ার পর তাদের আচরণ বুঝতে দুটো প্রশ্ন করা হয়। যাদের জবাব হ্যাঁ-সূচক ছিল, তাদের পরবর্তিতে আরো বিশেষ কয়েকটি প্রশ্ন করা হয়েছিল।
গবেষকরা আরো দেখেন, যারা কম বয়সেই যৌনতায় জড়িয়ে পড়েন, তাদের মেজাজ দিন দিন খারাপ হতে থাকে। অন্যদিকে, যারা প্রাপ্তবয়স্ক হওয়ার পর সেক্স করেন তাদের মধ্যে এই প্রবণতা দেখা যায় না।
ডান আরো জানান, আমরা ধারণা করছি, এ ধরনের ঘটনা থেকেই যৌনতা বিষয়ে বিকৃত রুচির সৃষ্টি হয় কিনা। তবে রুচির বিষয়টি এসব ঘটনা থেকেই জন্ম নিতে পারে বলে ধারণা করা হচ্ছে। 'ওমেনস হেলথ ইস্যুস' জার্নালে প্রকাশ করা হয়।
সূত্র : হিন্দুস্তান টাইমস

Blogger Comment
Facebook Comment