সর্বশেষ খবর:

আশরাফুলের বিপক্ষের করা আপিল তুলে নেবে বিসিবি!


আশরাফুলের নিষেধাজ্ঞা কমানোর বিপক্ষে অক্টোবর মাসে বিসিবির করা আপিল তুলে নেয়া হচ্ছে। মঙ্গলবার এ কথা জানান বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন।

গত সেপ্টেম্বরে বিপিএল-এ ফিক্সিংয়ের দায়ে দুর্নীতি বিরোধী ট্রাইব্যুনালের দেয়া আট বছরের নিষেধাজ্ঞা কমানোর জন্য বিসিবির প্যানেল বিচারপতি আব্দুর রশিদের কাছে শাস্তি কমাতে আপিল করেন আশরাফুল। এরই পরিপ্রেক্ষিতে আশরাফুলের নিষেধাজ্ঞা কমানো হয়। কিন্তু নিষেধাজ্ঞা কমানোর বিপক্ষে ২০ অক্টোবর আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করে বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং আইসিসি।

সম্প্রতি দুবাই বৈঠকে আইসিসির নীতিনির্ধারকরা খেলোয়াড়দের নিষেধাজ্ঞার বিষয়ে নমনীয় হওয়ার জন্য আইসিসির এন্টি করাপশন অ্যান্ড সিকিউরিটি ইউনিটের (আকসু) আইনে সংস্কার আনয়ন করে। যা আইসিসির দুবাই বৈঠকে পাশ করা হয়।

সংশোধিত আইন অনুযায়ী নিষিদ্ধ ঘোষিত খেলোয়াড়দের শর্ত সাপেক্ষে ঘরোয়া লিগে খেলার সুযোগ করে দিতে পারবে সংস্লিষ্ট ক্রিকেট বোর্ড। নিষিদ্ধ খেলোয়াড়দের প্রতি আইসিসির এমন শিথিলতার স্পর্শ করেছে বিসিবিকেও।

বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই আশরাফুলের শাস্তি কমানোর বিপক্ষে করা আপিল তুলে নেয়ার পক্ষপাতী। মঙ্গলবার তিনি বলেন, ‘আশরাফুলের উপর নিষেধাজ্ঞা কমানো হয়েছিল। সেই সিদ্ধান্তের বিপক্ষে আপিল করেছিল বিসিবি এবং আইসিসি। তবে এখন চাইলেই সেটা তুলে নিতে পারব আমরা। ’
    Blogger Comment
    Facebook Comment