প্রতিবছর অনেক নতুনমুখ যশ-খ্যাতি অর্জনের ইচ্ছা থেকেই বলিউডে পা রাখেন। জনপ্রিয়তার বেড়াজাল আর দক্ষ অভিনেত্রীদের ভিড়ে নিজেকে তুলে ধরতে বেশিরভাগ নতুন মুখকেই খোলামেলা উপস্থাপন বেছে নিতে দেখা যায়। নিজেকে আলোচনায় নিয়ে আসতে বলিউডের প্রায় সব নতুন মুখকেই বিকিনি পরে পর্দায় দ্যুতি ছড়াতে দেখা যায়। আর বেশীর ভাগ সময় এই বিকিনি তাদের আলোচনায় নিয়ে আসতে সক্ষম করে। চলুন দেখে নিই, বলিউডের এমন ৯ নিউকামার নায়িকাকে যারা অভিষেকেই বিকিনির মতো পোশাক বেছে নিয়েছিলেন।
সুরভিন চাওলা বহুল আলোচিত এবং সমালোচিত হেইট স্টোরি টু দিয়ে বলিউডে পা রাখেন। প্রথম সিনেমাতেই ছোটপর্দার এই অভিনেত্রীকে এতোটা খোলামেলা রূপে দেখা যাবে তা কেউ কল্পনা না করলেও সুরভিন চাওলার সাহসিক উপস্থাপন সকলকে অবাকই করেছে বটে।
ক্যাটরিনা কাইফের কথা ভুলে যাওয়া কি যায় বলুন? প্রথম সিনেমাতে বিকিনি পরে কম সমালোচনার সম্মুখীন হতে হয়নি তাকে। বুম বুম সিনেমায় খোলামেলা উপস্থাপন এবং গুলশান গ্রোভারের সাথে ক্যাটরিনার অন্তরঙ্গের দৃশ্য নিয়েও চারিদিকে সমালোচনার ঝড় ওঠে।
বলিউডের এ সময়ের প্রথম সারির নায়িকা আলিয়া ভাটকেও কিন্তু তার প্রথম সিনেমা স্টুডেন্ট অব দা ইয়ারে বিকিনি পরিহত অবস্থায় দর্শকরা দেখতে পান। বিকিনি ফিগারের অধিকারিণী না হয়েও কেবল আলোচনায় আসতেই যে এমন পন্থা বেছে নিয়েছিলেন আলিয়া তা কিন্তু স্পষ্টই।
শাশা আঘার কথা মনে আছে? আওরঙ্গজেব সিনেমা দিয়ে বলিউডে পা রাখা এই অভিনেত্রীকে সিনেমার বেশীর ভাগ অংশেই বিকিনি পরে থাকতে দেখা যায়। প্রথম সিনেমায় বিকিনি দিয়ে আলোচনায় আসা সালমা আঘার মেয়ে শাশা কিন্তু তার নিজের একটা আলাদা স্ট্যান্ডার্ড তৈরি করে ফেলেছেন।
নীল জগতের জনপ্রিয় তারকা যখন বলিউডের মতো জায়গায় পা রাখতে চলেছিলেন তখন অনেকে অনেক সমালোচনা করলেও ধীরে ধীরে নিজের গ্রহণযোগ্যতা তৈরি করা সানি লিওনকেও প্রথম সিনেমাতেই বিকিনি পরা অবস্থায় দেখা যায়।
বিতর্কের রাণী তার নাম। যার ফেসবুক-টুইটার একাউন্টে গেলে ভক্তদের চোখ ছানাবড়া হবার উপক্রম ঘটে সেই তারকা সিনেমায় সুযোগ পেয়ে বিকিনি পরবেন না তা কি হয়। প্রথম সিনেমা নাশাতেই এই অভিনেত্রী বিকিনি পরেই হাজির হন।
সাবেক বিশ্ব সুন্দরী পূজা গুপ্তাকেও তার প্রথম সিনেমা ফালতু'তে বিকিনি পরে হাজির হতে দেখা যায়। এরপরের আরেকটি সিনেমা গো গোয়া গন'য়েও বিকিনি কিন্তু ছাড়েননি এই অভিনেত্রী।
বলিউডের একসময়ের পর্দা কাঁপানো অভিনেত্রী ডিম্পল কাপাডিয়াও তার প্রথম সিনেমা ববিতে বিকিনিতে নিজেকে মেলে ধরেন।
Blogger Comment
Facebook Comment