সর্বশেষ খবর:

সুজাতা সিং এর পর বরখাস্ত হলেন স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী

সুজাতা সিং এর পর ভারতে এবার বরখাস্ত হলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব অনিল গোস্বামী। মাতঙ্গ সিংকে গ্রেফতারের পর সিবিআইকে ফোন করে ওই মামলা প্রভাবিত করতে চেয়েছিলেন বলে অভিযোগ ওঠে অনিল গোস্বামীর বিরুদ্ধে। তবে শুধুমাত্র সিবিআই কর্মকর্তাদের নয়, স্বরাষ্ট্রমন্ত্রকের অন্যান্য শীর্ষ কর্মকর্তাকেও তিনি ফোন করেছিলেন বলে জানা গেছে স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে। তাঁর বিরুদ্ধে সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগ ওঠে। স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে আপাতত আপসারিত করা হয়েছে তাঁকে। তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ সত্যি প্রমাণ হলে তাঁর বিরদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা নেবে ভারত সরকার।

    Blogger Comment
    Facebook Comment