সর্বশেষ খবর:

পিপার স্প্রে ছুড়ে বের করা হল যৌন মিলনরত যুগলকে

বারের টয়লেটে যৌন মিলন থামাতে অস্বীকৃতি জানানোর পর এক যুগলকে পিপার স্প্রে ছুড়ে উলঙ্গ অবস্থায় টেনে বের করে আনলো পুলিশ।

যুক্তরাজ্যের বিশপ অকল্যান্ডের এক মদের দোকানের মহিলা টয়লেট থেকে তাদের মিলনকালের শব্দ শোনার পর বারের এক কর্মচারী পুলিশকে বিষয়টি জানায়। ওই যুগল রাত সাড়ে আটটার দিকে টয়লেটে যায় এবং এরপর তারা সেখান থেকে বের হতে অস্বীকৃতি জানায়।

ডুরহাম কাউন্ট্রির বিশপ অকল্যান্ডের পুলিশ তাদের বের করে আনার জন্য টয়লেটের দরজা ভেঙ্গে তাদের বের করে আনার চেষ্টা করে কিন্তু পুলিশ ঢোকার পর ওই যুবক চিৎকার চেঁচামেচি করতে থাকে, গালি দেয় ও ঘুষি মারতে থাকে। পুলিশ তার উপর পিপার স্প্রে ছুড়ে এবং তাকে টেনে বের করে নিয়ে আসে।

এরপর এক মহিলা পুলিশ যুবতীকে ধরে কিন্তু সে পোশাক পড়তে অস্বীকৃতি জানায়। দ্য সানের বরাত দিয়ে দ্য মিরর জানায়, শেষ পর্যায়ে ওই যুবতী খুব আক্রমণাত্মক হয়ে ওঠে এবং লাথি মারতে থাকে। আর এজন্যই তারা পিপার স্প্রে মারতে বাধ্য হয়। পরে অবশ্য ওই কর্মকর্তা তাকে ট্রাউজার পড়াতে সমর্থ হয় কিন্তু সে অন্য পোশাক পড়তে অস্বীকৃতি জানায়। পরে পুলিশ তাদের দুজনকেই থানায় নিয়ে গেছে বলে জানিয়েছে প্রত্যক্ষদর্শীরা।

সে সময় তারা দুজনই মাতাল অবস্থায় ছিল।

সুত্র: দ্য মিরর

    Blogger Comment
    Facebook Comment