সর্বশেষ খবর:

গাজীপুরে বাসে পেট্রোল বোমা নিক্ষেপ, দগ্ধ ৫

বলাকা পরিবহনের একটি যাত্রীবাহী বাসে পেট্রোল বোমা নিক্ষেপ করে আগুন জ্বালিয়ে দিয়েছে হরতাল-অবরোধ সমর্থকরা।

বুধবার রাত পৌনে ৮টায় গাজীপুর জেলা পুলিশ লাইন এলাকায় ঢাকা-গাজীপুর সড়কের নলজানীতে এ ঘটনা ঘটে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন জয়দেবপুর থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. মোমিন মিয়া।

মোমিন মিয়া বলেন, সম্ভবত পেট্রোল বোমা নিক্ষেপ করে বাসটিতে আগুন দেওয়া হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হরতাল-অবরোধ সমর্থকরা ওই বাসটিতে পেট্রোল বোমা নিক্ষেপ করলে বাসের চালক ভয়ে বাসটি রাস্তার পাশে নামিয়ে দেন। এতে যাত্রীরা দ্রুত নেমে পড়লেও সঙ্গে সঙ্গে বাসটিতে আগুন ধরে যায়। এ সময় ৫ জন অগ্নিদগ্ধ হয়।

সংবাদ পেয়ে গাজীপুর ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভাতে ছুটে যায়।

    Blogger Comment
    Facebook Comment