১ জিবি প্যাকেজের দাম নতুন মূল্য ২৭৫ টাকা এবং মেয়াদ ২৮ দিন, ২৫০ এমবির দাম ৯৯ টাকা, ২ জিবি প্যাকের দাম ৩৫০ টাকা। এর আগে ১ জিবি প্যাকের দাম ছিল ৩০০ টাকা এবং ২ জিবি প্যাকের দাম ছিল ৪০০ টাকা।
গ্রামীণফোনের ইন্টারনেট প্যাকেজগুলোর আকার ৪ মেগাবাইট থেকে ২০ গিগাবাইট পর্যন্ত। ৪ এমবি প্যাকেজের দাম ২ টাকা এবং মেয়াদ ২ দিন। ৭৫ এমবি প্যাকেজের মেয়াদ ৭ দিন এবং দাম রাখা হয়েছে ৩০ টাকা। ১ জিবি প্যাকেজের দাম পড়বে ২৭৫ টাকা এবং মেয়াদ ২৮ দিন।
অন্য প্যাকেজগুলোর মধ্যে আছে ২৫০ এমবি, দাম ৯৯ টাকা, ২ জিবি প্যাকের দাম ৩৫০ টাকা, হেভি ব্রাউজিং প্যাকের দাম ৯৫০ টাকা এবং ২০ জিবি প্যাকের দাম ২০০০ টাকা। ২০ জিবি প্যাকেজের মেয়াদ ৩০ দিন এবং বাকি তিনটি প্যাকেজের মেয়াদ ২৮ দিন।
প্যাকেজ চালু করতে গ্রাহকদের *৫০০০# ডায়াল করতে হবে অথবা নির্দিষ্ট কোড লিখে এসএমএস পাঠাতে হবে ৫০০০ নম্বরে। এই প্যাকেজগুলো ৩জি এবং ২জি উভয় এলাকায় প্রযোজ্য হবে। ৩জি এলাকায় ২০ জিবি ছাড়া অন্য প্যাকেজগুলোর গতি হবে ১ এমবিপিএস এবং ২০ জিবি প্যাকেজের গতি হবে ২ এমবিপিএস। তবে ৩জি কাভারেজের বাইরে সব প্যাকেজের জন্য ২জি গতি প্রযোজ্য হবে।

Blogger Comment
Facebook Comment