সর্বশেষ খবর:

কনস্টেবলের সাথে প্রতারণা করে ৪ লাখ টাকা ছিনতাই করল ৯ বছরের মেয়ে



ব্যাংক থেকে সবেমাত্র বাইরে এসেছেন এক ভদ্রলোক। পেশায় পুলিশের কনস্টেবল। হঠাৎ বছর ন'য়েকের এক মেয়ে বলল, কাকু, তোমার প্যান্টে নোংরা লেগেছে। হাতের ব্যাগ নামিয়ে প্যান্ট পরিষ্কার করার চেষ্টা করার সময়ই চোখের পলকে তাঁর ব্যাগ নিয়ে চম্পট দিল ওই মেয়েটি। পুলিশের কনস্টেবল বিজয় পাল সিংহের তো তখন মাথায় হাত। মেয়ের বিয়ের জন্য ব্যাংক থেকে ৪ লাখ টাকা তুলে ওই ব্যাগে ভরে বাড়ি নিয়ে যাচ্ছিলেন তিনি। সারা জীবনের সঞ্চয় খুইয়ে একেবারে ভেঙে পড়েন তিনি। ভারতের উত্তর প্রদেশের মথুরায় এই ঘটনা ঘটেছে। কোতোয়ালি এলাকায় বিজয় পাল সিংহকে ঠকিয়ে তাঁর সর্বস্ব নিয়ে পালিয়ে যায় ৯ বছরের ওই মেয়ে। আগ্রায় বিজয় পাল সিংহের কর্মস্থল। তাঁর পরিবারের লোকজন থাকেন ঔরঙ্গাবাদে। কোতোয়ালি এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের চৌকি বাগ বাহাদুর শাখা থেকে টাকা তুলে নিয়ে ফেরার পথে ওই ঘটনা ঘটে। থানায় এফআইআর দায়ের করা হয়েছে। এসপি (শহর) শৈলেশ পান্ডে জানিয়েছেন, ওই বাচ্চা মেয়েটিকে ধরার চেষ্টা চলছে। সে কোনো একটি বাচ্চা গ্যাং-এর সঙ্গে যুক্ত বলেও পুলিশের সন্দেহ।
    Blogger Comment
    Facebook Comment