সর্বশেষ খবর:

‘স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর আসবেন বলে তাবিথকে মসজিদে ঢুকতে বারণ’


স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল নামাজ পড়তে আসবেন জানিয়ে তার এলাকার একটি মসজিদে মেয়র প্রার্থী তাবিথ আউয়ালকে ঢুকতে না দেওয়ার অভিযোগ পাওয়া গেছে।


ঢাকা উত্তর সিটি করপোরেশনে বিএনপি সমর্থিত মেয়র প্রার্থী তাবিথ আউয়ালের গণমাধ্যম সমন্বয়কারী আব্দুল্লাহ আল হারুন সোহেল একথা জানিয়েছেন।

তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তর, নাবিস্কো এলাকায় গণসংযোগের পর পাশের রহিম মেটাল জামে মসজিদে তাবিথ আউয়ালের জুমার নামাজ পড়ার কথা ছিল।

“তিনি নামাজ পড়তে মসজিদে গেলে সেখানকার পুলিশ বলে, এখানে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নামাজ পড়বেন। তাই তিনি যেন অন্য কোনো মসজিদে নামাজ পড়তে যান।”

পরে তাবিথ নাখালপাড়া বড় মসজিদে জুমার নামাজ পড়েন জানিয়ে সোহেল বলেন, “আমার জানা ছিল মসজিদ এমন একটি জায়গা যেখানে সকলেই আসতে পারে। কিন্তু এই মসজিদেও বিভাজন তৈরি করা হল।”

সূত্র - বিডি নিউজ ২৪
    Blogger Comment
    Facebook Comment