সোমবার রাজধানীর কাওরান বাজার ও মঙ্গলবার ফকিরাপুলে হামলার পর বুধবার বাংলামোটরে হামলার শিকার হন তিনি। এ সময় তাকে লক্ষ্য করে একটি গুলি ছোড়া হয়। হামলায় তার দুই নিরাপত্তা রক্ষীও (সিএসএফ) আহত হন।
নিরাপত্তা রক্ষী ইউসুফ উদ্দিন লিটন ও নবী বাংলামেইলকে এমন তথ্য জানিয়েছেন। তারা বলেছেন, ওরা হঠাৎ করেই রড ও ফ্যানের রড নিয়ে আমাদের ওপর হামলা চালায়। পরে ম্যাডামকে লক্ষ্য করে বেশ কয়েকটি গুলি করে। একটি গুলি ম্যাডামের চেয়ারের পাশের জানালায় এসে লাগে। তাকে বহনকারী গাড়িটি বুলেটপ্রুপ। তাই গুলি তার গায়ে লাগেনি।
হামলার পর খালেদা জিয়া আসেন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে। সন্ধ্যায় সেখানে গিয়ে দেখা গেছে তাকে বহনকারী গাড়িটির (ঢাকা মেট্রো- ১৩-২৬১২) ডান পাশের মাঝখানের চেয়ারের পাশের জানালার কাচে একটি গুলির চিহ্ন রয়েছে। নিরাপত্তা রক্ষীরা বলেন, ‘এই চেয়ারেই ম্যাড়াম বসা ছিলেন। যদি গাড়িটি বুলেটপ্রুফ না হতো হয়তো তাকে রক্ষা করা যেতো না।’

Blogger Comment
Facebook Comment