সর্বশেষ খবর:

টাইগারদের কাছে টি- টুয়েন্টিতে ও বধ হল পাকিস্তান



সদ্য শেষ হওয় একদিনের আন্তর্জাতিক ক্রিকেট সিরিজে পাকিস্তানকে বাংলাওয়াশ করার পর এবার টি-২০তে বাংলাদেশের অগ্নীদ্বীপ্ত টাইগারদের কাছে অসহায় ভাবে আত্মসমর্পন করেছে পাকিস্তান। মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে আজ বাংলাদেশের কাছে তারা ৭ উইকেটে পরাজিত হয়। পাকিস্তান ট্রসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটের বিনিময়ে ১৪১ রান সংগ্রহ করে। দলের পক্ষে সর্বাধিক মুক্তার আলি ৩৭ রান করেন। এছাড়াও হারিস সোহেল করেন ৩০ রান। বাংলাদেশের পক্ষে মুস্তাফিজুর রহমান ২ টি উইকেট লাভ করেন। ১৪২ রানের টার্গেটে খেলতে নেমে বাংলাদেশের ওপেনার সৌম্য সরকার রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরেন এর পর মুশফিকুর রহিম ও তামিম ইকবালের উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ। স্কোর বোর্ডে বাংলাদেশের রান তখন ৪২। এর পরই সাকিব ও সাব্বির রহমান দলের হাল ধরেন। এক পর্যায়ে এই দুই ব্যাটসম্যান পাকিস্তানের বোলারদের তুলোধুনা করে দলকে মাত্র ১৬.২ ওভারেই জয়ের বন্দরে পৌঁছে দেন। সাকিব অপারিজ থাকেন ৫৭ রানে ও সাব্বির অপারাজিত থাকেন ৫১ রানে।
    Blogger Comment
    Facebook Comment