গতকাল শনিবারের পর আজ রবিবারও সারা দেশে ভূমিকম্প অনুভূত হয়েছে।দুপুর ১টা ১২ মিনিটে
রাজধানী ও আশপাশের এলাকায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
এর আগে গতকাল শনিবার ঢাকায় দুপুর ১২টা ১১ মিনিট ২৭ সেকেন্ডে প্রথম দফা ভূকম্পন অনুভূত হয়।
এর কিছুক্ষণ পরই আবারও মৃদূ ভূকম্পন অনুভূত হয়। আবহাওয়া অধিদপ্তরের মহাপরিচালক শাহ আলম,
রবিবারের ভূমিকম্প টানা ১০-১৫ সেকেন্ড ধরে অনুভূত হয়। ইউএসজিএস বলছে, ভূমিকম্পের
কেন্দ্রস্থলে এর মাত্রা ছিল ৬.৭। নেপালে কুদারির ১৭ কিলোমিটার দক্ষিণে এই ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল
ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরে। গতকালের ভুমিকম্পে নেপালে মারা গেছে প্রায় দুই হাজারেরও বেশি লোক।

Blogger Comment
Facebook Comment